ট্রেন্ডিং

Vaibhav breaks Sachin's record

বৈভবের হাতে আবার ভাঙল শচীনের রেকর্ড, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি

আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও একটা ম্যাচেও খেলার সুযোগ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনটি ম্যাচে সুযোগ পেলেও কোনও নিজেকে মেলে ধরতে পারেনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠল বৈভব। দুরন্ত হাফ সেঞ্চুরি করে গড়ল জোড়া রেকর্ড। ভেঙে দিয়েছে কিংবদন্তি শচীন তেন্ডুলকারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির রেকর্ড।

একদিনে জোড়া রেকর্ড বৈভবের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬
Share on:

রেকর্ড আর বৈভব সূর্যবংশী যেন সমার্থক হয়ে গেছে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়ে আগেই রেকর্ড গড়েছিল ভারতের এই বিষ্ময় প্রতিভা। আয়ারল্যান্ড সিরিজে দলে থাকলেও একটা ম্যাচেও খেলার সুযোগ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনটি ম্যাচে সুযোগ পেলেও কোনও নিজেকে মেলে ধরতে পারেনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠল বৈভব। দুরন্ত হাফ সেঞ্চুরি করে গড়ল জোড়া রেকর্ড। ভেঙে দিয়েছে কিংবদন্তি শচীন তেন্ডুলকারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরির রেকর্ড। এছাড়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরিরও রেকর্ড গড়েছে বৈভব।

হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। এই মাঠেই ৪ মাস আগে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিল বৈভব। সেই মাঠেই আবার ব্যাটে ঝড়। ১৮ বলে হাফ সেঞ্চুরি। মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে হাফ সেঞ্চুরিতে পৌঁছয় বৈভব। ভেঙে দিয়েছে শচীন তেন্ডুলকারের ১৬ বছর ২১৩ দিন বয়সে করা হাফ সেঞ্চুরির রেকর্ড। শচীনের সেই রেকর্ড অবশ্য টেস্টে, পাকিস্তানের বিরুদ্ধে। আর টি২০ ক্রিকেটে সর্বকনিষ্ট দ্রুততম হাফ সেঞ্চুরিকারী হিসেবে ভেঙে দিয়েছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের ১৭ বছর ২৯৬ দিন বয়সে করা রেকর্ড।

বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে সিরিজের প্রথম ম্যাচেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। প্রথমে আয়ারল্যান্ড ও পরে ইংল্যান্ডের কাছে বিরুদ্ধে পরপর দুটি সিরিজে বিপর্যয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। ৬৪৯ দিন পর মাঠে ফিরে নিজের প্রথম বলেই আঘাত হানেন মায়াঙ্ক। তুলে নেন জিম্বাবোয়ের ওপানার ব্রায়ান বেনেটকে (‌০)‌। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন। চতুর্থ বোলার হিসেবে ম্যাচের প্রথম বলে দু’‌বার উইকেট তুলে নিলেন মায়াঙ্ক। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার।


মায়াঙ্কের এই শুরুর ধাক্কা সামলাতে পারেনি জিম্বাবোয়ে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১৩.‌১ ওভারে মাত্র ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবোয়ে। এরপর পরিস্থিতি সামাল দেন ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমনি। এই জুটিই জিম্বাবোয়েকে ১০০ রানের গণ্ডি পার করে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২৫/‌৭ রান তোলে জিম্বাবোয়ে। ৩৪ বলে ৩৯ রান করেন মাধেভেরে। ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মারুমনি। প্রায় ২ বছর পর প্রত্যাবর্তন করেই দুর্দান্ত পারফরমেন্স করেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ১৭টি ডট বল করেন মায়াঙ্ক। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন প্রিন্স যাদবও।

জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ব্লেসিং মুজারাবানির বলে ফিরে যান অভিষেক শর্মা (‌৮ বলে ১)‌। অভিষেক ফিরে গেলেও অন্যপ্রান্তে ঝড় তোলে বৈভব সূর্যবংশী। ৪টি করে চার ও ছক্কার সাহায্যে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে। হাফ সেঞ্চুরিতে পৌঁছনোর পরের বলেই আউট হয়ে যায় বৈভব (‌১৯ বলে ৫০)‌। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ইশান কিষাণ ও শ্রেয়স আয়ার। ২৪ বলে ৩৫ রান করে আউট হন ইশান। ২৪ বলে ২৮ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন শ্রেয়স। ১৩.‌২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (‌১২৬/‌৩)‌।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora