ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতীয় ‘এ দলকে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে দ্বিতীয় ম্যাচেও হার
অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে দ্বিতীয় বেসরকারী টেস্টেও হারতে হল ভারতীয় ‘এ’ দলকে। ৬ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। বোলাররা নিজেদের মেলে ধরলেও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে।
ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতীয় ‘এ’ দলকে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ০৯, ২০২৪
Share on:
প্রথম ওভারেই পরপর ২ বলেই মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। আশা আরও বাড়িয়েছিলেন মুকেশ কুমার। ক্রমশ জমে ওঠা নাখান ম্যাকসুয়েনি ও সাম কোনস্টাসের জুটি ভেঙে। কিন্তু শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে দ্বিতীয় বেসরকারী টেস্টেও হারতে হল ভারতীয় ‘এ’ দলকে। ৬ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। বোলাররা নিজেদের মেলে ধরলেও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে।
আগের দিনের ৭৩/৫ নিয়ে তৃতীয় দিন খেলা শুরু করে ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়ে তোলেন ধ্রুব জুরেল। নীতীশ রেড্ডির সঙ্গে ভাল জুটি গড়ে তোলেন। এই জুটিতে ওঠে ৯৪ রান। ১২২ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন জুরেল। তাঁর পরপরই ফিরে যান নীতীশ রেড্ডি। ৮১ বলে তিনি করেন ৩৮। এরপর প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে রুখে দাঁড়ান তনুশ কোটিয়ান। দুজনের জুটিতে ওঠে ৫১। ৪৩ বলে ২৯ রান করে আউট হন প্রসিদ্ধ কৃষ্ণ। ৮৪ বলে ৪৪ রান করেন তনুশ। ২২৯ রানে গুটিয়ে যায় ভারতীয় ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.