ট্রেন্ডিং

CAB felicitates Shami

শততম প্রথম শ্রেণির ম্যাচের আগে সামিকে বিশেষ সম্মান সিএবি–র, অভিনন্দন বার্তা সৌরভের

মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে মহম্মদ সামি। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে চলেছেন বাংলার এই জোরে বোলার। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছচ্ছেন সামি। শততম ম্যাচ খেলতে নামার আগে সিএবি–র পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল সহম্মদ সামিকে।চেন্নাইয়ে ফাইনালের আগের দিন তাঁর হাতে স্মারক তুলে দেন সিএবি–র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সামিকে।

স্মারক হাতে সামি। রয়েচেন বৈভব সূর্যবংশী, সঞ্জয় দাস, ঈশান কিষাণ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৫, ২০২৬
Share on:

মাইলস্টোনের মুখে দাঁড়িয়ে মহম্মদ সামি। প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে চলেছেন বাংলার এই জোরে বোলার। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছচ্ছেন সামি। শততম ম্যাচ খেলতে নামার আগে সিএবি–র পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল সহম্মদ সামিকে।চেন্নাইয়ে ফাইনালের আগের দিন তাঁর হাতে স্মারক তুলে দেন সিএবি–র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সামিকে।

চিপকে শনিবার অনুশীলন শেষে সিএবি–র পক্ষ থেকে সামির হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। দেশের  প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির সই করা একটা বল তুলে দেন সিএবি–র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। এছাড়া উপহার হিসেবে ‘১০০’ লেখা একটা জার্সিও তুলে দেন। এক কেজি ওজনের বিশেষ রুপোর স্মারকও তুলে দেওয়া হয়েছে সামির হাতে। সেই সময় সামির পাশে ছিলেন পূর্বাঞ্চল অধিনায়ক ঈশান কিষাণ ও বৈভব সূর্যবংশী। শততম ম্যাচের প্রাক্কালে সিএবি–র দেওয়া কেকও কাটেন সামি। সিএবি–র দেওয়া উপহার পেয়ে আপ্লুত তিনি।

২০১০ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সামির। এখনও পর্যন্ত ৯৯টা ম্যাচ খেলেছেন। উইকেট সংখ্যা ৩৮২। ৫ উইকেট নিয়েছেন ১৫ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২ বার। মোট ৯০৩ উইকেট শিকার করেছেন সামি। ১৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৮৩। ১৯৬টি টি২০ ম্যাচে ২৩৮ উইকেট নিয়েছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা সত্ত্বেও তাঁকে আর জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। 

গত মরশুমে রনজি ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করেও জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। বয়সজনিত কারণে তাঁকে আর জাতীয় দলে বিবেচনা করছেন না নির্বাচকরা। ৩৬ বছর বয়সী এই জোরে বোলার ক্রিকেট জীবনের শেষ প্রান্তে থাকলেও পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ আত্মবিশ্বাসা যে, সামি আবার জাতীয় দলে ফিরবেন।


আরও পড়ুনঃ এশিয়ান গেমসের জন্য ব্যতিক্রমী প্রস্তুতি, ‌কন্টেনারে রাত কাটাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা


আরও পড়ুনঃ বয়স ভাঁড়ানোর অভিযোগে বাংলার রোহিতকে ২ বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড


দলীপ ট্রফির ফাইনালে শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামছেন মহম্মদ সামি। এখনও পর্যন্ত ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৯০৩টি উইকেট নিয়েছেন তিনি। ঈশান কিষাণ বলেছেন, শামির পারফরম্যান্স শুধু তাঁকে অন্যদের থেকে আলাদা করে তাই নয়, বরং দলে ফেরার জন্য তাঁর মধ্যে তীব্র আকাঙ্ক্ষাও দেখা যায়। ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে কিষাণ বলেন, ‘‌আমার মনে হয় শামি দেশের অন্যতম সেরা জোরে বোলার। এই বয়সেও দুর্দান্ত ক্রিকেট খেলছে। নিজের সেরাটা উজাড় করে দিয়ে উইকেট নিচ্ছে। ভারতীয় দলের হয়েও ভালো খেলেছে’।’‌

ক্রিকেট জীবনের শেষপর্যায়ে থাকলেও মহম্মদ সামির এখনও জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে বলে মনে করছেন পূর্বাঞ্চল অধিনায়ক। ঈশান কিষাণ বলেন, ‘‌আমি বিশ্বাস করি বয়স কেবল একটা সংখ্যা। সামি যদি নিষ্ঠা এবং জেতার ক্ষুধা বজায় রাখে, কঠোর পরিশ্রম করে তাহলে বয়স কোনো বাধা হবে না।’‌ তিনি আরও বলেন, ‘‌আমি সামি ভাইয়ের মধ্যে সেই ক্ষুধাটা দেখেছি। কারণ দলে ফেরার ক্ষুধা আমার চেয়ে ভালো আর কে বোঝে? ওর চেষ্টা দেখুন। আমি খুব খুশি যে সামি ভাই দলে এসেছে।’‌ সামির ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন ঈশান কিষাণ। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora