রবিবার থেকে শুরু বাংলার ভিশন ২০২৮, এবার কোচের দায়িত্বে মনোজ, প্রসাদ, হিরওয়ানিরা
ভিশন ২০২০ থেকে বেশ কয়েকজন প্রতিভা উঠে এসেছিল। আবার নতুন প্রতিভা তুলে নিয়ে আসার জন্য এবার চালু হচ্ছে ভিশন ২০২৮।
মনোজ, প্রসাদ, হিরওযানি
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৯, ২০২৪
Share on:
ভিশন ২০২০ থেকে বেশ কয়েকজন প্রতিভা উঠে এসেছিল। আবার নতুন প্রতিভা তুলে নিয়ে আসার জন্য এবার চালু হচ্ছে ভিশন ২০২৮। রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম দফার ক্যাম্প। চলবে ৭ জুলাই পর্যন্ত। শনিবার এক বৈঠকে ক্যাম্প চালু করার বিষয়টা চূড়ান্ত হয়েছে।
এবার আর কোনও বড় নামের পেছনে ছোটেননি সিএবি কর্তারা। ভিশন ২০২০–তে ওয়াকার ইউনিস, মুথাইয়া মুরলিথরন, ভিভিএস লক্ষ্মণের মতো কোচদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার কোচ হিসেবে থাকছেন মনোজ তেওয়ারি, ভেঙ্কটেশ প্রসাদ ও নরেন্দ্র হিরওয়ানি। মনোজ তিওয়ারি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। জোরে বোলিং কোচের দায়িত্বে ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ এবং স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করবেন নরেন্দ্র হিরওয়ানি।
অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে প্রথম পর্বের শিবির শুরু হবে। পরে অনূর্ধ্ব ২৩ ও সিনিয়র দলকে নিয়ে প্রস্তুতি শুরু হবে। শিবিরের প্রাথমিক লক্ষ্য সিনিয়র বাংলা দলসহ বিভিন্ন বয়সের দলকে ঘরোয়া মরশুমের জন্য তৈরি করা। আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ভবিষ্যত প্রতিভাদের প্রস্তুত করা।
তিনজন কোচের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিএবি কর্তারা। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলীর ছাড়াও বৈঠকে হাজির ছিলেন সহ–সভাপতি অমলেন্দু বিশ্বাস ও যুগ্ম সম্পাদক দেবব্রত বিশ্বাস। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচরাও বৈঠকে হাজির ছিলেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.