ট্রেন্ডিং

2026 T20 World Cup: Fixture

সূচি ঘোষণা আইসিসি–র, সুপার এইটের একটা ম্যাচ ও সেমিফাইনালসহ ২০২৬ টি২০ বিশ্বকাপে ৭টা ম্যাচ পেল ইডেন

২০২৬ টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বই, দিল্লি, কলকাতা, আমেদাবাদ ও চেন্নাই। শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে বিশ্বকাপের ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ মুম্বইতে, ফাইনাল আমেদাবাদে। একটা সুপার এইট ও প্রথম সেমিফাইনালসহ বিশ্বকাপে ইডেন পেয়েছে ৭টি ম্যাচ।

সুপার এইটে ইডেনে হবে ভারতের একটা ম্যাচ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৫
Share on:

২০২৬ টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বই, দিল্লি, কলকাতা, আমেদাবাদ ও চেন্নাই। শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে বিশ্বকাপের ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ মুম্বইতে, ফাইনাল আমেদাবাদে। একটা সুপার এইট ও প্রথম সেমিফাইনালসহ বিশ্বকাপে ইডেন পেয়েছে ৭টি ম্যাচ। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল কিংবা ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ অবশ্য হবে কলম্বোয়। ২০২৬ টি২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

আসন্ন বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। টি২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে গ্রুপ বিন্যাস করা হয়েছে। এই মুহূর্তে টি২০ র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে শীর্ষে। অন্যদিকে, পাকিস্তান রয়েছে ৭ নম্বরে। দুই দেশই একই গ্রুপে পড়েছে। ‘‌এ’‌ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা হল্যান্ড, ১৫ নম্বরে থাকা নামিবিয়া এবং ১৮ নম্বরে থাকা আমেরিকা। যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা রয়েছে ‘‌বি’‌ গ্রুপে। শ্রীলঙ্কা (‌৮)‌ ছাড়াও রয়েছে র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে (১১), আয়ারল্যান্ড (১২) এবং ওমান (২০)।

র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড রয়েছে ‘‌সি’‌ গ্রুপে। তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় (৬), বাংলাদেশ (৯), নেপাল (১৭) এবং ইটালি (‌২৮)‌। ইতালি অবশ্য যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসেছে। গতবারের রানার্স র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘‌ডি’‌ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড (৪), আফগানিস্তান (১০), সংযুক্ত আরব আমিরশাহি (১৬) এবং কানাডা (১৮)।


আরও পড়ুনঃ ‌দেশে মাঠে আবার লজ্জায় পড়তে চলেছে ভারত, প্রোটিয়াদের কাছে ধবল ধোলাইয়ের আশঙ্কা


৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত। ভারতের দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে। কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আমেদাবাদে, হল্যান্ডের বিরুদ্ধে। লিগ পর্বে ইডেনে ভারতের অবশ্য কোনও ম্যাচ নেই। 

বিশ্বকাপে ইডেনে ৭টি ম্যাচ হতে পারে। ৬টি নিশ্চিত। এই ৬টি ম্যাচ হল ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ (‌৭ ফেব্রুয়ারি)‌, বাংলাদেশ–ইটালি (‌৯ ফেব্রুয়ারি)‌, ইংল্যান্ড–বাংলাদেশ (‌১৪ ফেব্রুয়ারি)‌, ইংল্যান্ড–ইটালি (‌১৬ ফেব্রুয়ারি)‌, ওয়েস্ট ইন্ডিজ–ইটালি (‌১৯ ফেব্রুয়ারি)‌। এছাড়া সুপার এইটের (‌১ মার্চ) ভারতের একটা ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল (‌৪ মার্চ)‌ পেয়েছে ইডেন। তবে সেমিফাইনাল ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে প্রথম সেমিফাইনালে খেলবে। ইডেনের পরিবর্তে সেই ম্যাচ হবে কলম্বোয়। দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ে (‌৫ মার্চ)‌। ফাইনাল হবে ৮ মার্চ, আমেদাবাদে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল কলম্বোয় সরে যাবে। বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora