ট্রেন্ডিং

India vs Sri Lanka

‌রোহিত–কোহলিদের না থাকার সুযোগ নিতে ব্যর্থ শ্রীলঙ্কা, টি২০ সিরিজ জিতে শুরু গম্ভীর–সূর্য জুটির

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ–লুইস নিয়মে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জিতে নিল ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয় ভারতের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৪
Share on:

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের অবর্তমানে দলের ক্রিকেটারদের সুযোগ নেওয়ার কথা বলেছিলেন শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ সনৎ জয়সূর্য। সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারলেন না চরিথ আসালঙ্কারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ–লুইস নিয়মে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথম সিরিজেই বাজিমাত গম্ভীর–সূর্যকুমার জুটির। 

বৃষ্টির জন্য এদিন ম্যাচ কিছুটা দেরিতেই শুরু হয়েছিল। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ম্যাচে দুরন্ত ব্যাট করা পাথুম নিসাঙ্কা এদিনও ভাল শুরু করেছিলেন। কিন্তু অন্য ওপেনার কুশল মেন্ডিস (‌১১ বলে ১০) নিজেকে মেলে ধরতে পারেননি। চতুর্থ ওভারে অর্শদীপ সিংয়ের  তৃতীয় বলে তিনি যখন ফেরেন, শ্রীলঙ্কার রান ২৬। এরপর নিশাঙ্কা ও কুশল পেরেরা জুটি পাল্টা আক্রমণ শানিয়ে চাপে ফেলে দেন ভারতীয় বোলারদের। ৮০ রানের মাথায় জুটি নিসাঙ্কাকে তুলে নিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ২৪ বলে ৩২ রান করেন নিসাঙ্কা।

নিসাঙ্কা আউট হওয়ার পর রান তোলার গতি বজায় রাখেন পেরেরা ও কামিন্দু মেন্ডিস। ১৬ তম ওভারের প্রথম বলেই আউট হন কামিন্দু (‌২৩ বলে ২৬)‌। ওই ওভারেরই শেষ বলে কুশল পেরেরাকে (‌৩৪ বলে ৫৩)‌ ফেরান হার্দিক পাণ্ডিয়া। এরপরই একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ উ্যন্ত ২০ ওভারে তোলে ১৬১/‌৯। ২৬ রানে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। অর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।


আরও পড়ুনঃ ভারতের আধিপত্যে থাবা, হরমনপ্রীতদের ৮ উইকেটে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা


আরও পড়ুনঃ পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, শক্তিশালী ইন্টার কাশীকে আটকে দিল মহমেডান


ভারত ব্যাট করতে নামার ৩ বল পরেই বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওভার সংখ্যা কমে যায়। ভারতের সামনে ৮ ওভারে টার্গেট দাঁড়ায় ৭৮। দ্বিতীয় ওভারের প্রথম বলেই চোটের কারণে খেলতে না পারা শুভমানের পরিবর্তে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন (‌০)‌। সঞ্জু ফিরে যাওয়ার পর ঝন তোলেন যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব। ১২ বলে ২৬ রান করে আউট হন সূর্য। ভারতের রান তখন ৪.‌২ ওভারে ৫১। পরের ওভারেই আউট হন যশস্বী (‌১৫ বলে ৩০)‌। ৯ বল বাকি থাকতে ভারতকে জয় এনে দেন হার্দিক পাণ্ডিয়া (‌৯ বলে অপরাজিত ২২)‌। ৬.‌৩ বলে ৮১/‌৩ রান তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত।  

 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora