ট্রেন্ডিং

India Squad For Australia Tou

অস্ট্রেলিয়া সফরে দলে নেই সামি, বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ, রিজার্ভে মুকেশ

পুরো ফিট না হওয়ায় বর্ডার–গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে সুযোগ হল না সামির। তবে বাংলা থেকে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ। রিজার্ভে রয়েছেন বাংলার আরও এক জোরে বোলার মুকেশ কুমার। সামির পরিবর্তে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে।

অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা হল না সামির।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪
Share on:

দ্রুত ফিট হয়ে ওঠার মরিয়া প্রচেষ্টা বৃথা হয়ে গেল মহম্মদ সামির। চেয়েছিলেন দ্রুত ফিট হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন। কিন্তু তাঁর সেই ইচ্ছে পূরণ হল না। পুরো ফিট না হওয়ায় বর্ডার–গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে সুযোগ হল না সামির। তবে বাংলা থেকে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও আকাশ দীপ। রিজার্ভে রয়েছেন বাংলার আরও এক জোরে বোলার মুকেশ কুমার। সামির পরিবর্তে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। 

অস্ট্রেলিয়া সফরের জন্য শুক্রবার রাতেই দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। মহম্মদ সামি দলে থাকেন কিনা সেটাই ছিল দেখার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর নেটে পুরোদমে বোলিং করেছিলেন এই জোরে বোলার। অনেকেই ভেবেছিলেন অস্ট্রেলিয়াগামী দলে হয়তো তাঁকে রেখে দেবেন নির্বাচকরা। সামিও চেয়েছিলেন অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাংলার হয়ে কর্ণাটকের বিরুদ্ধে রনজি ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করার। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের দলে তাঁর জায়গা হল না। এখন দেখার কর্ণাটকের বিরুদ্ধে তিনি খেলেন কিনা।

সামিকে নির্বাচকরা দলে না রাখলেও বাংলার আর এক জোরে বোলার আকাশ দীপ অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেয়েছেন। ওপেনার অভিমন্যু ঈশ্বরণকেও দলে নেওয়া হয়েছে। একমাত্র ‘‌চাইনাম্যান’ বোলার কুলদীপ যাদবকে অবশ্য দলে রাখা হয়নি। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার জানিয়েছেন, কুলদীপের কুঁচকিতে চোট রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর সামির জায়গায় এসেছেন হর্ষিত রানা। তিন জোরে বোলার মুকেশ কুমার, নভদীপ সাইনি ও খলিল আহমেদকে রিজার্ভে রাখা হয়েছে।


আরও পড়ুনঃ আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন, এএফসি চ্যালেঞ্জ লিগে পারো এফসি–র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল


ঘোষিত দল:‌ রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন‌, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ:‌ মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora