ট্রেন্ডিং

IPL 2015

ম্যাচ দেখতে গাঁটের কড়ি আরও খসবে, বাড়ছে ইডেনে আইপিএলের টিকিটের মূল্য

এবছর আইপিএলের ম্যাচ দেখতে অন্যান্য বছরের তুলনায় গাঁটের কড়ি আরও বেশি খরচ হবে। ক্রিকেটপ্রেমীদের পকেটে টান পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাড়ছে আইপিএলের টিকিটের দাম।

আইপিএলের অপেক্ষায় ইডেন। বাড়ছে নাইটদের টিকিটের দাম।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০৭, ২০২৫
Share on:

এবছর ইডেনে আইপিএলের উদ্বোধন ও ফাইনাল দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। তাই বলে কলকাতার দর্শকদের উৎসাহিত হওয়ার কারণ নেই। এবছর আইপিএলের ম্যাচ দেখতে অন্যান্য বছরের তুলনায় গাঁটের কড়ি আরও বেশি খরচ হবে। ক্রিকেটপ্রেমীদের পকেটে টান পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাড়ছে আইপিএলের টিকিটের দাম।

গতবছর ইডেনে আইপিএলের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭৫০ টাকা। এবছর সেটা বেড়ে হচ্ছে ৯০০ টাকা। সিএবি–র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে টিকিটের দাম বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছিল। তারপর বোর্ডের কাছে টিকিটের দাম বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই বোর্ডের অনুমোদন এসে গেছে। আজ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। 


এবছর ইডেনে কয়েকটা বড় ম্যাচে টিকিটের দাম বেশি রাখছে কলকাতা নাইট রাইডার্স। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো ম্যাচগুলিতে টিকিটের দাম বেশি রাখা হচ্ছে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ‘‌বি’‌ এবং ‘‌বি ১’‌ ব্লকে টিকিটের দাম রাখা হয়েছে ৫ হাজার ও সাড়ে ৩ হাজার টাকা। তেমনই এই দুই ব্লকে লখনউ সুপার জায়ান্ট ম্যাচে সাড়ে ৩ হাজার ও দেড় হাজার টাকা। ক্লাব হাউসের আপার ও লোয়ার টায়ারের টিকিটের দামও অনেকটা বাড়ানো হয়েছে। ‘‌বি’‌ ব্লকের প্রিমিয়ার টিকিটের মূল্য করা হয়েছে ১৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora