ট্রেন্ডিং

Duleep Trophy final 2026

অংশুমান গায়কোয়াড়ের ৩৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ঈশান কিষাণ, দলীপ ফাইনালে রানের পাহাড়ে পূর্বাঞ্চল

দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে রানের পাহাড়ে পূর্বাঞ্চল। টানা দুদিন ব্যাট করে সব উইকেট হারিয়ে তুলেছে ৭০৮। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তির সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ৩৩৪ বলে ২৭০ রান করেন অধিনায়ক ঈশান কিষাণ। ত্রিশতরান থেকে বঞ্চিত হলেও ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ঈশানই এখন দলীপ ট্রফির ফাইনালে সর্বোচ্চ রানের মালিক।

দ্বিশতরানের পর ঈশান কিষাণ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৬
Share on:

অধিনায়ক ঈশান কিষাণের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে রানের পাহাড়ে পূর্বাঞ্চল। টানা দুদিন ব্যাট করে সব উইকেট হারিয়ে তুলেছে ৭০৮। পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তির সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।  ৩৩৪ বলে ২৭০ রান করেন অধিনায়ক ঈশান কিষাণ। ত্রিশতরান থেকে বঞ্চিত হলেও ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ঈশানই এখন দলীপ ট্রফির ফাইনালে সর্বোচ্চ রানের মালিক। 

৩৮৫/‌৪ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করে পূর্বাঞ্চল। কুমার কুশাগ্রার সঙ্গে পঞ্চম উইকেটে ২৩০ রানের জুটি গড়েন ঈশান। ৪৭১ রানের মাথায় আউট হন কুশাগ্রা। ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ১০১ রান করেন তিনি। এরপর অনুকূল রায়ের (‌৪৫)‌ সঙ্গে ১৪০ রান যোগ করে দলকে ৬০০ রানের গণ্ডি পার করে দেন ঈশান। ব্যক্তিগত ২৫০ রানের মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন ঈশান। তিনি ফিরে যাওয়ার পর মোহাম্মদ কৌনাইন কুরেশির (৪০) সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দলকে ৬৫০ রানের গণ্ডি পার করে দেন মোহাম্মদ শামি (২৮)। 


আরও পড়ুনঃ ডুরান্ডের প্রতিশোধের স্বপ্ন অপূর্ণ, শক্তিশালী দল নামিয়েও লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে আটকে গেল মোহনবাগান


৬৮০ রানের মাথায় শামি আউট হওয়ার পর ঈশান আবার ব্যাট করতে নামেন। এর পরপরই আউট হন কুরেশি। ঈশান কিষান শেষপর্যন্ত ২৭০ রান করে আউট হন। একই ওবারে ফিরে যান মুকেশ কুমারও (০)। ৭০৮ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ত্রিপুরানা বিজয়। চামা মিলিন্দ ও শ্রেয়াস গোপাল ২টি করে এবং শেখ রশিদ ১টি উইকেট নিয়েছেন।

দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে অধিনায়কত্ব করতে নেমে ঈশান কিষাণ দ্বিশতরান করে ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন। ৩৯ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙেছেন। ১৯৮৭–৮৮ মরশুমে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দিতে নেমে অংশুমান গায়কোয়াড় ফাইনালে ২১৬ রান করেছিলেন। তাঁকে ছাপিয়ে গেলেন ঈশান কিষাণ। অধিনায়ক হিসেবে শুধু দ্বিশতরানের রেকর্ড স্পর্শ করেননি, ভেঙে দিয়েছেন দলীপ ট্রফির ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora