আবার সেঞ্চুরি পাথুম নিসাঙ্কার, বড় রানের পথে শ্রীলঙ্কা, দ্বিতীয় দিনেই চাপে বাংলাদেশ
পাথুম নিসাঙ্কা যেন বাংলাদেশের কাছে শক্ত গাঁট হয়ে দাঁড়িয়েছেন। প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টেও সেই একই ছবি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বড় রানের পথে শ্রীলঙ্কা।
নিসাঙ্কার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বড় রানের পথে শ্রীলঙ্কা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৭, ২০২৫
Share on:
পাথুম নিসাঙ্কা যেন বাংলাদেশের কাছে শক্ত গাঁট হয়ে দাঁড়িয়েছেন। প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টেও সেই একই ছবি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বড় রানের পথে শ্রীলঙ্কা। যোগ্য সহায়তা দীনেশ চণ্ডীমালের। এই দুজনের দাপটেই দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তুলেছে ২ উইকেটে ২৯০ রানে। বাংলাদেশের থেকে এগিয়ে ৪৩ রানে। ২৩৮ বলে ১৪৬ রান করে ক্রিজে রয়েছেন পাথুম নিসাঙ্কা।
আগের দিনের ২ উইকেটে ২২০ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আরও ২৭ রান যোগ করে। ২২৯ রানের মাথায় নবম উইকেট হারায় বাংলাদেশ। আউট হন এবাদত হোসেন (৮)। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হন তাইজুল ইসলাম। ৬০ বলে ৩৩ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশা ২২ রানে ৩টি ও আসিথা ফার্নান্ডো ৫১ রানে ৩টি উইকেট নেন।
ব্যাট করতে নেমে পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারার ওপেনিং জুটিতে মধ্যাহ্নভোজের বিরতির আগেই কোনও উইকেট না হারিয়ে ৮৩ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের বিরতির পর ৮৮ রানের মাথায় জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তুলে নেন লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০)। দ্বিতীয় সেশনে রাজত্ব করে যান শ্রীলঙ্কার দুই ব্যাটার নিসাঙ্কা ও দীনেশ চণ্ডীমাল। বাংলাদেশ বোলারদের কোনও সুযোগই দেননি। চা পানের বিরতির সময় শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯০।
তৃতীয় সেশনেও নিসাঙ্কা ও চণ্ডীমালের দাপট অব্যাহত ছিল। বাংলাদেশের কোনও বোলারই তাঁদের বেগ দিতে পারছিলেন না। চা পানের বিরতির পরপরই সেঞ্চুরি পূর্ণ করেন নিসাঙ্কা। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি। টেস্টে চতুর্থ। ৭৬ তম ওভারে জুটি ভাঙেন নঈম হাসান। তাঁর বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন চণ্ডীমাল। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। ১৫৩ বলে ৯৩ রান করে আউট হন চণ্ডীমাল। তাঁর ও নিসাঙ্কার জুটিতে ওঠে ১৯৪। দিনের শেষে পাথুম নিসাঙ্কা ১৪৩ রানে ও প্রভাত জয়সূর্য ৫ রানে ক্রিজে রয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.