ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও আইসিসি–র সেরা একাদশে সুযোগ পেলেন না রোহিত শর্মা
সামনে থেকে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। তবুও আইসিসি–র সেরা একাদশে জায়গাই পেলেন না রোহিত শর্মা।
চ্যাম্পিয়ন্স ট্রফি হতে দুবাইয়ের বাইশ গজের মাঝে রোহিত।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫
Share on:
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে খেতাব জিতেছে ভারত। সামনে থেকে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। তবুও আইসিসি–র সেরা একাদশে জায়গাই পেলেন না রোহিত শর্মা। নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে।
রোহিত শর্মার সুযোগ না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে ভারতের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন। ভারত থেকে সেরা একাদশে রয়েছেন ৫ ক্রিকেটার। এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ৪ ম্যাচে তিনি করেছেন ২৬৩ রান। রয়েছে দুটি সেঞ্চুরি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার রাচিন। ওপেনার হিসেবে তালিকায় দ্বিতীয় নাম আফগানিস্তানের ইব্রাহিম জাদরানে। ৩ ম্যাচে করেছেন ২১৬, গড় ৭২। জাদরানের রয়েছে ১টি সেঞ্চুরি।
তিন নম্বরে রাখা হয়েছে বিরাট কোহলিকে। ৫ ম্যাচে তিনি করেছেন ২১৮ রা। এর মধ্যে রয়েছে একটা শতরান। কোহলির পর রয়েছেন শ্রেয়স আয়ার। ৫ ম্যাচে তাঁর রান ২৪৩। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। ৫ নম্বরে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪০। তিনিই উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ৫ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন। পাঁচটি দুর্দান্ত ক্যাচো নিয়েছেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। তিনি ১২৬ রান করেছেন, উইকেট নিয়েছেন ৬টি।
স্পিনার ও অধিনায়ক হিসেবে রয়েছেন মিচেল স্যান্টনার। তিনি ৫ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। দলকে দুর্দান্ত নেতৃত্বও দিয়েছেন। দ্বিতীয় স্পিনার হিসেবে রয়েছে বরুণ চক্রবর্তী। জোরে বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ভারতের মহম্মদ সামি ও নিউজিল্যান্ডের ম্যাচ হেনরি। ৫ মাচে ৯ উইকেট পেয়েছেন সামি। অন্যদিকে, ফাইনালে খেলতে না পারা ম্যাট হেনরি ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। দ্বাদশ ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের অক্ষর প্যাটেল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.