বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২১৮ রানে। লর্ডসে নিজেদের ইতিহাস বদলে দিতে পারবে প্রোটিয়ারা? সময়ই বলবে। তবে ফাইনালে যে পরতে পরতে উত্তেজনা, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। দু’দিনে পড়ল ২৮ উইকেট। প্যাট কামিন্সের রেকর্ড। অন্যমাত্রায় পৌঁছে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
২৮ রানে ৬ উইকেট। দুরন্ত বোলিং। দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে মাঠ ছাড়ছেন প্যাট কামিন্স।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৩, ২০২৫
Share on:
লর্ডসে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষবার জিতেছিল ২৭ বছর আগে, ১৯৯৮ সালে। তবে চতুর্থ ইনিংসে ১১৯ রানের বেশি কখনও করতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২১৮ রানে। লর্ডসে নিজেদের ইতিহাস বদলে দিতে পারবে প্রোটিয়ারা? সময়ই বলবে। তবে ফাইনালে যে পরতে পরতে উত্তেজনা, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। দু’দিনে পড়ল ২৮ উইকেট। প্যাট কামিন্সের রেকর্ড। অন্যমাত্রায় পৌঁছে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
অস্ট্রেলিয়ার ২১২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১৩৮ রানে। আগের দিনের ৪ উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন তেম্বা বাভুমা (৩) ও ডেভিড বেডিংহ্যাম (৯)। দুজনে ভালই লড়াই করছিলেন। কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল কভার ড্রাইভ মারতে গিয়ে আউট বাভুমা (৮৪ বলে ৩৬)। এরপর বেডিংহ্যামের সঙ্গে লড়াই চালান ভেরেইনে (৩৯ বলে ১৩)। ভেরেইনে আউট হতেই ধস প্রোটিয়া শিবিরে। মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়। একা লড়াই করেন বেডিংহ্যাম (১১১ বলে ৪৫)।
২৮ রানে ৬ উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেন প্যাট কামিন্স। রাবাডাকে ফিরিয়ে ৩০০ টেস্ট উইকেটে পৌঁছে গেলেন। তাঁর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেউ ৬ উইকেট পাননি। লর্ডস টেস্টে কামিন্সের আগে ২০০৮ সালে সর্বশেষ অধিনায়ক হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব ড্যানিয়েল ভেট্টরি।
৭৪ রানে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ (১৩) এবং বিউ ওয়েবস্টারকে (৯) তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে অসি শিবিরে শুরুতে আঘাত হানেন রাবাডা, ১ বলের ব্যবধানে উসমান খোয়াজা (২৩ বলে ৬) ও ক্যামেরন গ্রিনকে (০) তুলে নিয়ে। জানসেন ফেরান লাবুশেনকে (৬৪ বলে ২২)। এনগিডির দাপটে একসময় অস্ট্রেলিয়া ৭৩ রানে ৭ উইকেট হারায়। অস্টম উইকেটে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক ৬১ রান যোগ করে দলক লড়াইয়ের অক্সিজেন এনে দেন। ৫০ বলে ৪৩ রান করে রাবাডার বলে আউট হন ক্যারি। ৪৭ বলে ১৬ রান করে ক্রিজে রয়েছেন স্টার্ক। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অসিদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে রয়েছে ২১৮ রানে, হাতে আরও ২ উইকেট। দুই পেসার রাবাডা ও এনগিডি ৩টি করে উইকেট পেয়েছেন। বাকি দুটি শিকার মার্কো জানসেন ও উইয়ান মুলডারের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.