ট্রেন্ডিং

Government cuts excise duty on petrol and diesel.

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যে বড় সিদ্ধান্ত, পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক ১০ টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই পেট্রোল ও ডিজেলের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত দিয়েছে। যা আম জনতাকে স্বস্তি দেবে। বৃহস্পতিবার এক সরকারি নির্দেশে এই অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমবে।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬
Share on:

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই পেট্রোল ও ডিজেলের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত দিয়েছে। যা আম জনতাকে স্বস্তি দেবে। বৃহস্পতিবার এক সরকারি নির্দেশে এই অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

এক সরকারি নির্দেশে বলা হয়েছে, পেট্রোলের ওপর আবগারি শুল্ক আগের লিটার প্রতি ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। এর ফলে প্রতি লিটারে ১০ টাকা শুল্ক হ্রাস পেয়েছে। অন্যদিকে, ডিজেলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ টাকা থেকে কমিয়ে ০ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

ইরান ও ইজরায়েল–মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এটা একটা বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালালি তৈরির কাঁচামাল অপরিশোধিত তেলের অর্ধেক সরবরাহ ব্যাহত হয়েছে। তবে সরকার স্পষ্ট করেছে যে আগামী ৬০ দিনের জন্য অন্যান্য উৎস থেকে দেশে পর্যাপ্ত অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুনঃ ঘোষিত দ্বিতীয় পর্বের সূচি, এবারের আইপিএলে ইডেনে বসে ধোনি–কোহলির খেলা দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা


আরও পড়ুনঃ ‌ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান, আরও ৪ বন্ধু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি


গত বৃহস্পতিবার দেশের অন্যতম বৃহত্তম শোধনাগার নয়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। তারা পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করার পর সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমিয়ে দিল। সরকার যদি এই পদক্ষেপ না গ্রহণ করত তাহলে আম জনতার ওপর চাপ পড়ত।

পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র–ইজরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে। যার ফলে তেলের দাম বেড়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি কেন্দ্রগুলিতে ১০ দিনের জন্য হামলা স্থগিত করার কথা ঘোষণা করার পর শুক্রবার প্রথম দিকে লেনদেনে দাম সামান্য কমে যায়। ব্রেন্ড অপরিশোধিত তেলের দাম ০.‌৮% কমে ব্যারেল প্রতি ১০৭.‌১১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ০.৮৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৩.৬৫ ডলারে নেমেছে। আগের দিন উভয় তেলের দামি উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora