ট্রেন্ডিং

Myntra plans to onboard 400 Bengal sellers

উৎসবের মরসুমকে সামনে রেখে বাংলায় প্রায় ৪০০ বিক্রেতাকে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা Myntra–র

সামনেই উৎসবের মরশুম। বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো। আর এই উৎসবের মরসুমকে সামনে রেখে বাংলায় প্রায় ৪০০ বিক্রেতাকে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা করেছে ফ্যাশন, সৌন্দর্য এবং লাইফস্টাইলের জন্য বিভিন্ন বিভাগের জনপ্রিয় ব্র্যান্ড সরবরাহকারী Myntra। এই লক্ষ্যে আঞ্চলিক উদ্যোক্তাদের যুক্ত করতে এবং ফুলিয়া, শান্তিপুর ও বিষ্ণুপুরের মতো ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলের পণ্যগুলিকে ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছে দিতে শুক্রবার কলকাতায় ‘‌সেলার গ্রোথ কানেক্ট’‌ আয়োজন করেছিল।

শুক্রবার কলকাতায় ‘‌সেলার গ্রোথ কানেক্ট’‌ আয়োজন করেছিল Myntra।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬
Share on:

সামনেই উৎসবের মরশুম। বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো। আর এই উৎসবের মরসুমকে সামনে রেখে বাংলায় প্রায় ৪০০ বিক্রেতাকে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা করেছে ফ্যাশন, সৌন্দর্য এবং লাইফস্টাইলের জন্য  বিভিন্ন বিভাগের জনপ্রিয় ব্র্যান্ড সরবরাহকারী Myntra। এই লক্ষ্যে আঞ্চলিক উদ্যোক্তাদের যুক্ত করতে এবং ফুলিয়া, শান্তিপুর ও বিষ্ণুপুরের মতো ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলের পণ্যগুলিকে ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছে দিতে শুক্রবার কলকাতায় ‘‌সেলার গ্রোথ কানেক্ট’‌ আয়োজন করেছিল। 

এই উদ্যোগের লক্ষ্য হল ৪০০ জন বর্তমান ও নতুন বিক্রেতা, আঞ্চলিক প্রস্তুতকারক এবং ব্র্যান্ডের মালিকদের এই প্ল্যাটফর্মে যুক্ত করা। ডিজিটাল অন্তর্ভুক্তির প্রসারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতা ও সমগ্র পূর্ব ভারতের ফ্যাশন, লাইফস্টাইল, পোশাক, তাঁতশিল্প এবং অ্যাক্সেসরিজ খাতের বিক্রেতারা উপস্থিত হয়েছিলেন। গত মে মাসে অনুষ্ঠিত প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায়, এই কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক এমএসএমই (MSME) গুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, বাজারের তথ্য এবং সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত প্রস্তুতিতে সক্ষম করে তোলা হচ্ছে, যাতে তারা আসন্ন উৎসবের মরসুমে দেশজুড়ে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারে।


এই উদ্যোগটি Myntra–র সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যার লক্ষ্য হল এই অঞ্চলের উদীয়মান ব্যবসাগুলোকে সহায়তা করা, যাতে তারা তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারে, জাতীয় স্তরে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করতে পারে এবং Myntra–র সহজ ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা বৃদ্ধি করতে পারে। ভারতের অন্যতম প্রাণবন্ত উৎপাদন ও বস্ত্রশিল্প কেন্দ্র হিসেবে, কলকাতা এবং পূর্ব ভারত দেশের ফ্যাশন ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Myntra–র এই অঞ্চলের, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে ব্র্যান্ডগুলোর উল্লেখযোগ্য অংশগ্রহণ প্রত্যক্ষ করছে। পোশাক, ব্যক্তিগত পরিচর্যা ও অন্যান্য  বিভাগে প্রায় ১৭০০টি ব্র্যান্ড সারা দেশের রুচিশীল ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্ল্যাটফর্মটি ফুলিয়া, শান্তিপুর, ধনেখালি এবং বিষ্ণুপুরের মতো ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প কেন্দ্রগুলোর জন্য ডিজিটাল বাজারে প্রবেশের সুযোগ ত্বরান্বিত করছে। যার ফলে তাঁত শাড়ি, বিষ্ণুপুরি সিল্ক এবং ঢাকাই জামদানির মতো ঐতিহ্যবাহী শিল্পকর্ম জাতীয় ডিজিটাল বাণিজ্যের মানচিত্রে উঠে আসছে।

এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে Myntra–র মার্কেটপ্লেস বিভাগের সিনিয়র ডিরেক্টর বেদান্ত দত্ত বলেন, ‘‌পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতে হ্যান্ডলুম, এথনিক পোশাক, সাধারণ পোশাক এবং লাইফস্টাইল বা জীবনযাত্রার বিভিন্ন পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা, নির্মাতা, কারিগর এবং ব্র্যান্ডগুলোর এক গভীর ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম গড়ে উঠেছে। এই অঞ্চলে আমাদের বিক্রেতা ভিত্তির সম্প্রসারণ প্রমাণ করে যে, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন তাদের পণ্যকে প্রথাগত বাজারের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছেন। ‘সেলার গ্রোথ কানেক্ট’–এর মাধ্যমে আমরা বিক্রেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় মার্কেটপ্লেস-সংক্রান্ত অন্তর্দৃষ্টি, প্রযুক্তি ও প্বৃদ্ধির কৌশলগত কাঠামো দিয়ে সহায়তা করছি, যাতে তারা এই প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসার পরিধি ও বিস্তার বাড়াতে পারেন।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora