ট্রেন্ডিং

BAI Kolkata Centre Reaffirms Commitment

সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের গতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ‌বিএআই পূর্বাঞ্চল (‌কলকাতা)‌ কেন্দ্রর

১৫ সেপ্টেম্বর ‘‌ইঞ্জিনিয়ার্স ডে ২০২৬’‌ পালন করতে চলেছে বিল্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (‌বিএআই)‌, পূর্বাঞ্চল (‌কলকাতা)‌ কেন্দ্র। তার আগে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে সহায়তা এবং সরকার, প্রকৌশলী ও নির্মাণ শিল্পের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দিল বিএআই, পূর্বাঞ্চল। সংস্থাটি রাজ্যের উন্নয়ন পরিকল্পনাগুলিকে মানসম্মত পরিকাঠামো প্রকল্পে রূপদানে ঠিকাদার এবং প্রকৌশল পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে।

বাঁদিক থেকে রয়েছেন বিএআই কলকাতা কেন্দ্রের সাধারণ পরিষদ সদস্য সুদীপ কুমার দত্ত, সচিব রাজা মুখার্জি, চেয়ারম্যান রাজীব মান্না, প্রাক্তন জাতীয় সভাপতি এস কে বসু, ট্রাস্টি প্রদীপ চৌধুরি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬
Share on:

১৫ সেপ্টেম্বর ‘‌ইঞ্জিনিয়ার্স ডে ২০২৬’‌ পালন করতে চলেছে বিল্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (‌বিএআই)‌, পূর্বাঞ্চল (‌কলকাতা)‌ কেন্দ্র। তার আগে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে সহায়তা এবং সরকার, প্রকৌশলী ও নির্মাণ শিল্পের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর জোর দিল বিএআই, পূর্বাঞ্চল। সংস্থাটি রাজ্যের উন্নয়ন পরিকল্পনাগুলিকে মানসম্মত পরিকাঠামো প্রকল্পে রূপদানে ঠিকাদার এবং প্রকৌশল পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে।

সরকারি ঠিকাদারি প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত করার লক্ষ্যে বিএআই বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি বিভাগে দরপত্র ক্ষমতা গণনার জন্য একটা অভিন্ন পদ্ধতি, সেচ, জনস্বাস্থ্য প্রকৌশল (PHE) এবং অন্যান্য প্রধান বিভাগগুলির জন্য দরের তালিকা (Schedule of Rates - SOR) উন্নত করা, ফর্ম ২৯১১–এ মনোনীতদের নাম অন্তর্ভুক্ত করা, বিটুমিনাস কাজের জন্য যৌক্তিক প্ল্যান্টের প্রয়োজনীয়তা, ঠিকাদারের শংসাপত্রের মেয়াদ ৫ বছর থেকে ৭ বছর পর্যন্ত বাড়ানো, এমএসএমই (MSME) নিয়ম ও সুবিধার অভিন্ন বাস্তবায়ন, ত্রুটি দায়বদ্ধতার সময়কাল (Defect Liability Period) যৌক্তিকীকরণ, ঠিকাদারদের বকেয়া অর্থ অবিলম্বে প্রদান এবং সমস্ত সরকারি বিভাগে তালিকাভুক্তি ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনা। 

সরকারী ঠিকাদারদের সবথেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে বকেয়া পাওনা নিয়ে। সব মিলিয়ে বিভিন্ন সরকারী প্রকল্প মিলিয়ে ৫০ হাজার কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। আগের তৃণমূল সরকারের আমলেই এই বকেয়া। নতুন সরকার ক্ষমতায় আসার পর বকেয়া নিয়ে বিএআই–য়ের পক্ষ থেকে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। কিছু প্রকল্পের টাকা সরকার মিঠিয়ে দিয়েছে। কিছু কিছু প্রকল্পের বকেয়া কাজের স্ক্রূটিনি করে মেটানো হবে। এর মধ্যে রয়েছে পথশ্রী প্রকল্পের টাকা, জল জীবন মিশনের টাকা। যেমন জল জীবন মিশনে প্রায় ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছিল। কিছু টাকা সরকার প্রদান করেছে। বিএআই কর্তাদের অভিযোগ আগের সরকারের আমলে ৩–৪ বছর আগে বেহালা ফায়ার ব্রিগেড তৈরির টাকা আজও পায়নি ঠিকাদার সংস্থা।


বিএআই–র ইস্টার্ন (কলকাতা) সেন্টারের চেয়ারম্যান রাজীব মান্না বলেন, ‘‌পরিকাঠামো প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়নের অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ও সংগঠনের মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আমরা আশাবাদী।’‌ তিনি আরও বলেন, ‘‌পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের লক্ষ্য কেবল বিভিন্ন সমস্যা বা উদ্বেগের কথা তুলে ধরাই নয়, বরং একটি শক্তিশালী ও দক্ষ ঠিকাদারি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গঠনমূলক অবদান রাখাও। নীতির ক্ষেত্রে অধিকতর সামঞ্জস্য, বাস্তবসম্মত দর, সময়মতো অর্থ প্রদান এবং ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে পরিকাঠামোগত উন্নয়নের গতি বাড়াতে পারি এবং রাজ্যের মানুষের জন্য আরও উন্নত মানের প্রকল্প উপহার দিতে পারি।’‌

সংস্থার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শ্রী সুশান্ত কুমার বসু নির্মাণ শিল্পের জন্য একটা স্থিতিশীল ও সহায়ক পরিবেশ বা ইকোসিস্টেমের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘‌ইঞ্জিনিয়ার্স ডে দিবস হল ইঞ্জিনিয়ারিং পেশাজীবী এবং জাতি গঠনে যুক্ত সকলের অবদানের প্রতি স্বীকৃতি জানানোর একটা সুযোগ। স্বচ্ছ নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা প্রগতিশীল ঠিকাদারি কাঠামো ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের পশ্চিমবঙ্গের উন্নয়নে আরও কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করে তুলবে।’‌  

বিএআই আগামী ১৫ সেপ্টেম্বর উদযাপিত হতে যাওয়া ‘ইঞ্জিনিয়ার্স ডে ২০২৬’–এর গুরুত্বও তুলে ধরেছে। এই দিনটি ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয়। এই উদযাপনের মাধ্যমে সেইসব প্রকৌশলী ও পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানানো হবে, যাঁদের দক্ষতা দেশের পরিকাঠামো ও উন্নয়নের ধারাকে প্রতিনিয়ত গড়ে তুলছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora