রোহিতের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে টেক্কা কোহলির, জ্বলে উঠেলেন সল্ট, পতিদার, বেঙ্গালুরুর কাছে হার মুম্বইয়ের
কোহলির ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এলেও ভাল শুরু করেও আহত হয়ে মাঠ ছাড়তে হল রোহিতকে। দারুণ লড়াই করে হার মানতে হল মুম্বইকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৪০/২ রানের জবাবে মুম্বই থমকে গেল ২২২/৫–এ। মুম্বইয়ের ঘরের মাঠে বেঙ্গালুরুর জয় ১৮ রানে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগ আউটে বসে দলের যন্ত্রণার হার দেখতে হল রোহিতকে।
চোট পেয়ে মাঠ ছাড়তে হল রোহিতকে। ব্যাটে রান কোহলির।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬
Share on:
আইপিএলে টিম টিম করে জ্বলছেন তারকা ক্রিকেটাররা। মহেন্দ্র সিং ধোনি কবে মাঠে নামবেন ঠিক নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আকর্ষণ এখন শুধুই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন এই দুই ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে সকলের আগ্রহ থাকে এই কোহলি ও রোহিতের লড়াই দেখার জন্য। দুজনের মধ্যে লড়াইটা ঠিক জমল না।
কোহলির ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এলেও ভাল শুরু করেও আহত হয়ে মাঠ ছাড়তে হল রোহিতকে। দারুণ লড়াই করে হার মানতে হল মুম্বইকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৪০/২ রানের জবাবে মুম্বই থমকে গেল ২২২/৫–এ। মুম্বইয়ের ঘরের মাঠে বেঙ্গালুরুর জয় ১৮ রানে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগ আউটে বসে দলের যন্ত্রণার হার দেখতে হল রোহিতকে।
ওয়াংখেড়ে বরাবরই ব্যাটারদের স্বর্গ। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও রানের বন্যা। শুরু থেকেই ঝড় তুলে বেঙ্গালুরুকে বড় রানের প্ল্যাটফর্ম গড়ে দিয়েছিলেন ফিল সল্ট ও বিরাট কোহলি। ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে সল্ট যখন আউট হন, ১০.৫ ওভারে বেঙ্গালুরু পৌঁছে গেছে ১২০/১ রানে। সল্ট আউট হওয়ার পর ক্রিজে নেমে ঝড় তোলেন রজত পতিদারও। তুলনামূলক ভাবে কোহলি ছিলেন সংযত। ১৫তম ওভারে দলীয় ১৮৫ রানের মাথায় আউট হন কোহলি। ৩৮ বলে তিনি করেন ৫০। পরের ওভারেই ফিরে যান পতিদার। ২০ বলে তিনি করেন ৫৩। শেষদিকে ঝড় তুলে ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড।
ব্যাট করতে নেমে জবাব দেওয়ার কাজটা ভাল শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রায়াল রিকেলটন ও রোহিত শর্মা। ১৩ বলে ১৯ রান করে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেরিয়ে যান রোহিত। পরপর রিকেলটন (২২ বলে ৩৭) ও তিলক ভার্মাকে (১) হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সূর্যকুমার যাদব (২২ বলে ৩৩), হার্দিক পান্ডিয়ারা (২২ বলে ৪০) লড়াই জারি রেখেছিলেন। শেষদিকে ঝড় তুলে দলকে জয়ের কাছাকাছিও নিয়েছিলেন শেরফানে রাদারফোর্ড। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২০ ওভারে ২২২/৫ রানে থেমে যায় মুম্বই। ৩১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.