গতবছর পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরমেন্স করে গুজরাট টাইটান্সকে ৯২ রানে উড়িয়ে এবছর ফাইনালে পৌঁছে গেল। অধিনায়ক রজত পতিদারের বিধ্বংসী ইনিংসই ফাইনালে পৌঁছে দিল বেঙ্গালুরুকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৪/৫ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে গুজরাট টাইটান্সের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয় এবং তারা ১৬২ রানে অল আউট হয়ে যায়।
রজত পতিদারকে অভিনন্দন শুভমান গিলের।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ২৭, ২০২৬
Share on:
আইপিএল খেতাবের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। আর সেই দলই কিনা পরপর দু’বার ফাইনালে। গতবছর পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরমেন্স করে গুজরাট টাইটান্সকে ৯২ রানে উড়িয়ে এবছর ফাইনালে পৌঁছে গেল। অধিনায়ক রজত পতিদারের বিধ্বংসী ইনিংসই ফাইনালে পৌঁছে দিল বেঙ্গালুরুকে।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৪/৫ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে গুজরাট টাইটান্সের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয় এবং তারা ১৬২ রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর কাছে প্রথম প্লেঅফে হেরে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগটি হাতছাড়া করল গুজরাট। গুজরাটকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার এবং আইপিএল ইতিহাসে পঞ্চমবার ফাইনালে পৌঁছল। বেঙ্গালুরুর সামনে খেতাব ধরে রাখার সুবর্ণ সুযোগ।
টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ওভারে বেঙ্কটেশ আয়ার (৭ বলে ১৯) ফিরে গেলেও বিরাট কোহলি ২৫ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে মজবুত প্ল্যাটফর্ম এনে দেন। কিন্তু মিডল অর্ডারে খেলতে নামা অধিনায়ক রজত পতিদার বিধ্বংসী ব্যাটিং করে দলকে বড় রানের দিকে এগিয়ে দেন। ৩৩ বলে অপরাজিত ৯৩ রান করেন, যার মধ্যে রয়েছে ৯টি ছক্কা ও ৫টি চার। পতিদারের স্ট্রাইক রেট ২৮১-এর বেশি। ক্রুনাল পান্ডিয়া ২৮ বলে ৪৩ রান ও দেবদত্ত পাড়িক্কল ১৯ বলে ৩০ ভাল অবদান রাখেন।
জয়ের জন্য ২৫৫ রানের বিশাল লক্ষ্যের সামনে গুজরাটের ব্যাটিং পুরোপুরি ধসে পড়ে। সাই সুদর্শন ১৪ রানে হিট উইকেট হন এবং অধিনায়ক শুভমান গিল মাত্র ২ রানে বোল্ড হন। উইকেটকিপার জস বাটলার ১১ বলে ২৯ রান করেন। নিশান্ত সিন্ধু ৫ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৮ রানে আউট হন। জেসন হোল্ডার রানের খাতা খুলতেই পারেননি। রাহুল তেওয়াটিয়া (৪৩ বলে ৬৮) হাফ সেঞ্চুরি করে কোনও রকমে গুজরাটের মান বাঁচালেও দলের হার বাঁচাতে পারেননি। বেঙ্গালুরুর জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন। রাসিখ সালাম দার ২টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমারও ২টি উইকেট নেন।
গুজরাটের বোলিং ও ব্যাটিং দুর্বল তো ছিলই, কিন্তু তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ বাজে ফিল্ডিং। গুজরাটের ক্রিকেটাররা মিস ফিল্ডিংয়ের পাশাপাশি রজত পাতিদারকে দুটি জীবনদান করেন। ১৪তম ওভারের প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম বলেই রজতের ক্যাচ পড়ে। তখন তিনি মাত্র ১৮ রানে ব্যাট করছিলেন। একই ওভারের তৃতীয় বলে আরও একবার জীবন পান রজত। এবার কাগিসো রাবাদা সহজ ক্যাচ ফেলে দেন। হারলেও ফাইনালে পৌঁছানোর সুযোগ এখনও গুজরাটের। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.