ট্রেন্ডিং

Cipla’s unique initiative for asthma awareness

‌‘‌বেরোক জিন্দেগি’‌, হাঁপানি সচেতনতাকে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার অনন্য প্রয়াস সিপলার

এবারের দুর্গাপুজোয় অভিনব প্রয়াস ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলার। হাঁপানি রোগীদের জন্য ‘বেরোক জিন্দেগি’ নামে প্রচার অভিযানে সামিল হয়েছিল। মণ্ডপ দর্শনার্থীদের কাছে ‘অ্যাজমা কে লিয়ে #InhalersHainSahi’ বার্তাটি পৌঁছে দিতে এই প্রচার অভিযান চালানো হয়েছিল। ১৪ থেকে ২০শে অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে বিশালাকার ইনহেলারের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

হাঁপানি নিয়ে পুজোয় সিপলার প্রচারাভিযান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২৬
Share on:

এবারের দুর্গাপুজোয় অভিনব প্রয়াস ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলার। হাঁপানি রোগীদের জন্য ‘বেরোক জিন্দেগি’ নামে প্রচার অভিযানে সামিল হয়েছিল। মণ্ডপ দর্শনার্থীদের কাছে ‘অ্যাজমা কে লিয়ে #InhalersHainSahi’ বার্তাটি পৌঁছে দিতে এই প্রচার অভিযান চালানো হয়েছিল। ১৪ থেকে ২০শে অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে বিশালাকার ইনহেলারের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয় যখন কলকাতায় হাঁপানি রোগ অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে যে, কলকাতায় ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে ৩.৩ শতাংশের তীব্র হাঁপানি রয়েছে, যা দিল্লিসহ ভারতের ৯টি শহরের মধ্যে সর্বোচ্চ।


শহরের উৎসব ও সাংস্কৃতিক আবহে অ্যাজমা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্যান্ডেলে প্রবেশের এক অভিনব ইনস্টলেশন তৈরি করা হয়েছিল, যেখানে দর্শনার্থীরা একটা বিশাল আকারের ইনহেলারের ভেতর দিয়ে হেঁটে যান। শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, সিপলার রোগী সহায়তা উদ্যোগ ‘‌Breathefree’‌–এর মাধ্যমে দর্শনার্থীরা ইনস্টলেশনে থাকা কিউআর কোড স্ক্যান করে বিনামূল্যে ‘‌Swaasa’‌ টুলের সাহায্যে নিজেদের ফুসফুসের ডিজিটাল পরীক্ষা করেন এবং ফুসফুসের হেলথ স্কোর জানতে পারেন। যা সাধারণ মানুষকে তাদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি যত্নশীল হতে উৎসাহিত করে।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora