ফিলিপস ইন্ডিয়ার উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর ভরত শেষা ও চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা।
রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর মান আরও উন্নত করার লক্ষ্যে বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিলিপসের সঙ্গে গাঁটছড়া বাঁধল চার্নক হাসপাতাল। দুই সংস্থা বুধবার মৌ সাক্ষর করার কথা ঘোষণা করেছে। এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে চার্নক হাসপাতালের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ক্রিটিক্যাল কেয়ার প্রযুক্তি এবং অন্যান্য পরিকাঠামো উন্নত করার কাজ করবে। এই উদ্যোগের লক্ষ্য হল রোগীদের উন্নত চিকিৎসা ও সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সমতাভিত্তিক ও সহজলভ্য করে তোলা।
হাসপাতাল নেটওয়ার্কের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ফিলিপসের প্রযুক্তি স্বাস্থ্যসেবা পেশাজীবীদের তথ্য পেতে এবং বিভিন্ন বিভাগ ও অবস্থানের মধ্যে সেবার কাজ আরও ভাল সমন্বয় সাধনে সহায়তা করবে। এই সহযোগিতার মাধ্যমে ফিলিপস রেডিওলজি, কার্ডিওলজি, রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং ও ডিজিটালভিত্তিক স্বাস্থ্যসেবা সমাধান বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
চার্নক হাসপাতালের সঙ্গে মৌ চুক্তি প্রসঙ্গে ফিলিপস ইন্ডিয়ার উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর ভরত শেষা বলেন, ‘স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তা কীভাবে গড়ে তোলা হচ্ছে, বিশেষ করে প্রযুক্তি, ডেটা এবং ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে গঠিত একটা আন্তঃসংযুক্ত সেবা পরিবেশের মাধ্যমে, তার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। চার্নক হাসপাতালের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ঠিক এই নীতির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।’
ভরত শেষা আরও বলেন, ‘শুরু থেকেই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হল প্রযুক্তিকে চিকিৎসাসেবা সংক্রান্ত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা, যাতে নেটওয়ার্কের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ধারাবাহিক সেবা প্রদানের জন্য একটা শক্তিশালী ভিত্তি গড়ে তোলা যায়। পশ্চিমবঙ্গ জুড়ে চার্নক হাসপাতাল তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম ক্রমাগত জোরদার করে চলেছে। তাদের এই যাত্রায় অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’
চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি আমাদের প্রধান লক্ষ্য হল এমন হাসপাতাল গড়ে তোলা, যা রোগী ও চিকিৎসক, উভয়ের জন্যই চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করতে পারে। এর জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তির সমন্বয় এবং এমন একজন অংশীদার, যারা বোঝে কীভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করা সম্ভব। ফিলিপসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যৎ উপযোগী হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।’
রয়্যাল ফিলিপস হল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যাপারে একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা অর্থবহ উদ্ভাবনের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে নিবেদিত। হল্যান্ডভিত্তিক এই কোম্পানিটি ইমেজ গাইডেড থেরাপি, ডায়াগনস্টিক ইমেজিং, আল্ট্রাসাউন্ড, মনিটরিং, এন্টারপ্রাইজ ইনফরমেটিক্স এবং ব্যক্তিগত স্বাস্থ্যসেবার বিষয়ে অনেক এগিয়ে।