ট্রেন্ডিং

Landmine blast in POK

অনুপ্রবেশের চেষ্টার সময় পুঞ্চ সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্করের শীর্ষ কমান্ডারসহ ৪ পাকিস্তানি সন্ত্রাসী নিহত

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কেজি সেক্টরের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর–ই–তৈবার এক শীর্ষ কমান্ডারসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধেয় নিয়ন্ত্রণ রেখার ওপাশে হাজিরা তহসিলের মহনদাহালা গ্রামে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কেজি সেক্টর দিয়ে ৪ পাকিস্তানি সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৬
Share on:

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কেজি সেক্টরের ওপারে ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর–ই–তৈবার এক শীর্ষ কমান্ডারসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধেয় নিয়ন্ত্রণ রেখার ওপাশে হাজিরা তহসিলের মহনদাহালা গ্রামে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কেজি সেক্টর দিয়ে ৪ পাকিস্তানি সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

সন্ত্রাসীদের পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মান্ডলা এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। এই চার সন্ত্রাসীর পরিচয়ও জানা গাছে। এরা হল মোহাম্মদ ইশতিয়াক, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ ওয়াকাস এবং মোহাম্মদ আসিম। এদের মধ্যে মোহাম্মদ ফয়জান লস্কর–ই–তৈবার শীর্ষ কমান্ডার। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী সাতওয়াল–নাকি এলাকায় বিস্ফোরণটি ঘটে, যখন নিয়ন্ত্রণ রেখার পাকিস্তান অংশে থাকা সন্ত্রাসীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।


আরও পড়ুনঃ সিজেপি–র পর এবার রাস্তায় নামছেন কৃষকেরা, ২৩ অক্টোবর দিল্লি অভিযান, দেশব্যাপী বিক্ষোভের ডাক


সাতওয়াল–নাকি সন্ত্রাসবাদীদের কাছে প্রচলিত অনুপ্রবেশের পথ। বিগত কয়েক বছরে সন্ত্রাসীরা এই পথ দিয়ে বারবার সীমান্তের ভারতীয় অংশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাই এই এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল। অতীতেও এই এলাকায় পাকিস্তানের ব্যাট টিমের ৬–৭  সদস্য একইভাবে নিহত হয়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো সেক্টর জুড়ে সতর্কতা জারি করেছে এবং যে কোনও সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘন রোধ করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি জোরদার করেছে।

পৃথক একটা ঘটনায়, ভারতীয় সেনারা সোমবার মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তের কাছে দুটি মরিচা ধরা ল্যান্ডমাইন উদ্ধার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টা ২৫ মিনিট এবং দুপুর ১২টা ১০ মিনিটে রেললাইন নির্মাণের সময় ল্যান্ডমাইন দুটি উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক দুটি ধ্বংস করে দেন। অনুপ্রবেশ বন্ধ করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্মুখবর্তী এলাকাগুলোতে ল্যান্ডমাইন পাতা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে মাঝে মাঝে ল্যান্ডমাইনগুলি অন্য জায়গায় ভেসে যায়। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora