Trump postpones military strikes on Iranian power plants
ইরানের পাল্টা হুমকির কাছে নতিস্বীকার, বিদ্যুৎকেন্দ্রগুলির ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলির ওপর হামলা চালানো হবে। শনিবার এমনই হুমকি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দেওয়া সময়সীমা সোমবার সন্ধেয় শেষ হওয়ার কথা ছিল। ইরানও পাল্টা হুমকি দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি লক্ষ্যবস্তু করে, তাহলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানিকেন্দ্রগুলো স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের হুমকির সামনে পিছিয়ে গেলেন ট্রাম্প।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬
Share on:
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলির ওপর হামলা চালানো হবে। শনিবার এমনই হুমকি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দেওয়া সময়সীমা সোমবার সন্ধেয় শেষ হওয়ার কথা ছিল। ইরানও পাল্টা হুমকি দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি লক্ষ্যবস্তু করে, তাহলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানিকেন্দ্রগুলো স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের পাল্টা হুমকির সামনে নতিস্বীকার ডোনাল্ড ট্রাম্পের। ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিতের কথা ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার সন্ধেয় তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলির ওপর হামলা স্থগিতের কথা ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যে আমাদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ কথা হয়েছে।’
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, ‘এই ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ভিত্তিতে আমি প্রতিরক্ষা বিভাগকে ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা চলতি সপ্তাহ ধরে চলবে। তবে হামলার না করার বিষয়টি আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে।’ তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কিংবা মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কোনও আলোচনা হয়নি। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন বিদ্যুৎকেন্দ্রগুলি লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন।
ট্রাম্পের হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলে, মার্কিন যুক্তরাষ্ট্র বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। বিশেষ করে যেসব জ্বালানি অবকাঠামোতে মার্কিন মালিকানা রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে মাইন স্থাপনেরও হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) জানিয়েছে, দেশের বিদ্যুৎকেন্দ্রে যে কোনও হামলার একই ধরনের জবাব দেওয়া হবে। এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রগুলোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.