ট্রেন্ডিং

Cyber Crime

‌সাইবার জালিয়াতির শিকার তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জি, অ্যাকাউন্ট থেকে উধাও ৫৫ লক্ষ

সাইবার জালিয়াতির কবলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও ৫৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

জালিয়াতির শিকার সাংসদ কল্যান ব্যানার্জি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৭, ২০২৫
Share on:

সাইবার জালিয়াতির কবলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও ৫৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাকসাইটে নেতা ও দুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সেই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিধানসভা উপশাখায় একটা অ্যাকাউন্ট খুলেছিলেন। বিধায়ক হিসেবে পাওনা যাবতীয় ভাতা এই অ্যাকাউন্টে জমা হত। এখন তিনি সাংসদ। ফলে ওই অ্যাকাউন্ট আর ব্যবহার করতেন না। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় অ্যাকাউন্টটা ‘‌ডরম্যান্ট অ্যাকাউন্ট’‌ হয়ে গিয়েছিল। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে প্রতারকরা। কেওয়াইসি জাল করে অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তুলে নিয়েছে। 


কালীঘাট এসবিআই শাখায় কল্যান ব্যানার্জির মূল অ্যাকাউন্ট রয়েছে। সাংসদের দাবি হাইকোর্ট শাখার ম্যানেজার বৃহস্পতিবার তাঁকে ফোন করে প্রতারণার খবর দেন। সাংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাটের অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা প্রথমে বিধানসভার ডরম্যান্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করে প্রতারকরা। তারপর সেখান থেকে পুরো টাকা তুলে নেয়। বৃহস্পতিবার সন্ধেয় ব্রাঞ্চ ম্যানেজার ফোন করে কথা বলেন কল্যাণের সঙ্গে। জানতে চান, তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এসম্পর্কে তিনি অবহিত কিনা। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। দ্রুত লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেন কল্যাণের আইনজীবী।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‌গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে৷ প্রতারণার মূল চক্রীদের খোঁজে তল্লাশি চলছে।’‌ ব্যাঙ্কের তরফেও কোনও ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora