জুনিয়রদের হকিতেও দাপট, পাকিস্তানকে ৫–৩ গোলে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৫–৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। হ্যাটট্রিকসহ ৪ গোল আরাইজিৎ সিংয়ের।
চ্যাম্পিয়নের ট্রফি হাতে ভারতীয় খেলোয়াড়দের উল্লাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০৫, ২০২৪
Share on:
এশিয়ান হকিতে এই মুহূর্তে দারুণ রমরমা ভারতের। সেপ্টেম্বরে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন হরমনপ্রীত সিংরা। ফাইনালে হারিয়েছিল চীনকে। গতমাসে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শুধু সিনিয়র পর্যায়েই নয় জুনিয়র পর্যায়েও দাপট অব্যাহত। ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৫–৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। হ্যাটট্রিকসহ ৪ গোল আরাইজিৎ সিংয়ের।
ফাইনালে ভারতের বিরুদ্ধে অবশ্য দাপট নিয়েই শুরু করেছিল পাকিস্তান। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায়। দুরন্ত ফিল্ড গোল করেন হান্নান শাহিদ। শুরুতেই পিছিয়ে পড়াটা যে আত্মসম্মানে ঘা দিয়ে গিয়েছিল ভারতের। সেন্টারের পর পাল্লা আক্রমণ শানিয়ে গোলের কাছে পৌঁছে গিয়েছিল দিলরাজ সিং। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। যদি সমতা ফেরানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আরাইজিৎ সিং।
দ্বিতীয় কোয়ার্টারে ভারত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন আরাইজিৎ। মিনিট খানেক পরেই ফিল্ড গোল থেকে ৩–১ করেন দিলরাজ সিং। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানের হয়ে ব্যবধান কমান সুফিয়ান খান। প্রথমার্ধে ভারত ৩–২ ব্যবধানে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে চাপে ফেলে দেয় ভারতকে। চাপ বজায় রেখে পেনাল্টিও আদায় করে নেয়। অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান সুফিয়ান খান। চতুর্থ কোয়ার্টারে আবার দাপট ভারতের। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আরাইজিৎ। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোল করে ট্রফি জয় নিশ্চিত করেন তিনি। এই নিয়ে টানা ৩ বার জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। সবমলিয়ে ৫ বার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.