এশিয়ান গেমসে মহিলাদের পর এবার পুরুষদের হকিতেও সাফল্য। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতল ভারতীয় পুরুষ হকি দল। সোনা জয়ের সঙ্গে সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিজেদের স্থান নিশ্চিত করেছে। এই প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা উভয় হকি দলই এশিয়ান গেমসে একসঙ্গে সোনা জিতল। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারত।
ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারের শুরুর দিকে কিছুটা রক্ষণাত্মক খেলার কৌশল নিয়েছিল ভারত। এরপর আক্রমণ শুরু করে। একটা পেনাল্টি কর্নার আদায় করে নিলেও কাজে লাগাতে পারেনি। ১১ মিনিটে আরও একটা পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। মিনিট তিনেক পর মালয়েশিয়া সমতা ফেরায়। শেলো সিলভেরিয়াস ফিল্ড গোল করে স্কোর ১-১ করেন।
দ্বিতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রতিআক্রমণে উঠে এসে ভারত একটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন যুগরাজ সিং। প্রথম কোয়ার্টারে ভারত ২–১ ব্যবধানে এগিয়ে থাকে। তৃতীয় কোয়ার্টারে গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। প্রথমে যুগরাজ পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ভারত পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও হরমনপ্রীত গোল করতে পারেননি। ৪২ মিনিটে হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্কোর ৩–১ করেন।
আরও পড়ুনঃ এশিয়ান গেমস ক্রিকেটে আধিপত্য ভারতের, মহিলাদের পর সোনা পুরুষ দলেরও, অভিষেক–তিলক ঝড়ে উড়ে গেল পাকিস্তান
চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া একের পর এক ভুল করতে থাকে, যার পুরো সুবিধা তুলে নেয় ভারত। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। ৫৪ মিনিটে শীলানন্দ লাকরা ফিল্ড গোল করে স্কোর ৪-১ করেন। এরপর ভারত আরও একটা পেনাল্টি কর্নার পায়। ৫৭ মিনিটে হরমনপ্রীত সেটি কাজে লাগিয়ে ভারতের লিড ৫–১ করেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে মালয়েশিয়া ম্যাচে ফিরে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়। ভারত দ্রুত পরপর দুটি গোল করে মালয়েশিয়ার আশা ধূলিসাৎ করে দেয়।
সোনা জয়ের মাধ্যমে নজির গড়লেন হরমনপ্রীত ও মনপ্রীত। হরমনপ্রীত প্রথম ভারতীয় অধিনায়ক যিনি পরপর দুটি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। মনপ্রীত সিং একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি তিনটি এশিয়ান গেমসে সোনার পদক জিতলেন। ২০১৪ এবং ২০২৩ সালে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন মনপ্রীত।