ট্রেন্ডিং

Asian Games 2026: Archery

রেকর্ড গড়ে এশিয়ান গেমসে তীরন্দাজিতে দেশকে প্রথম সোনা এনে দিলেন জ্যোতি সুরেখা, পৃথিকা, চিকিতারা

সোনা জয়ের মাধ্যমে বুধবার এশিয়ান গেমসে দিন শুরু করে ভারত। তীরন্দাজিতে মহিলাদের কম্পাউন্ড দল রেকর্ড গড়ে ফাইনালে চীনকে হারিয়ে সোনা জিতেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থির ত্রয়ী ২৩৮ স্কোর করেন। অন্যদিকে চীন আটকে যায় ২৩৪ পয়েন্টে। ভারত মহিলাদের কম্পাউন্ড দল ২৪ তীর ম্যাচে ২৩৮ পয়েন্টের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে। এই ইভেন্টে পূর্ববর্তী বিশ্ব রেকর্ড দক্ষিণ কোরিয়ার দখলে ছিল।

সোনাজয়ী জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬
Share on:

সোনা জয়ের মাধ্যমে বুধবার এশিয়ান গেমসে দিন শুরু করে ভারত। তীরন্দাজিতে মহিলাদের কম্পাউন্ড দল রেকর্ড গড়ে ফাইনালে চীনকে হারিয়ে সোনা জিতেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থির ত্রয়ী ২৩৮ স্কোর করেন। অন্যদিকে চীন আটকে যায় ২৩৪ পয়েন্টে। ভারত মহিলাদের কম্পাউন্ড দল ২৪ তীর ম্যাচে ২৩৮ পয়েন্টের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে। এই ইভেন্টে পূর্ববর্তী বিশ্ব রেকর্ড দক্ষিণ কোরিয়ার দখলে ছিল।

ফাইনালে শুরুতেই চীন পরপর তিনটি ৯ স্কোর করে। জবাবে চিকিতা, পৃথিকা এবং জ্যোতি প্রত্যেকেই ১০ পয়েন্ট করে তুলে নিয়ে ভারতকে শুরুতেই এগিয়ে দেন। প্রথম রাউন্ডে ভারত মোট ৬০ পয়েন্ট স্কোর করে, যেখানে চীন মাত্র ৫৮ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর ভারত তাদের লিড ধরে রাখে। ৬টি করে তীরের চারটি এন্ডে ভারতীয় দল মোট ২৩৮ পয়েন্ট স্কোর করে। চীনের স্কোর ছিল ২৩৪। ৪ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতে  সোনা তুলে নেয় ভারত। 

জ্যোতি সুরেশা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থি ২৪টি তীরের মধ্যে ২২টিতেই ১০ স্কোর করেন। মাত্র ২টি স্কোর ছিল ৯ করে। ভারত চারটি এন্ডেই যথাক্রমে ৬০, ৫৯, ৫৯ এবং ৬০ স্কোর করে। চীনও ২৩৮ রানের বিশ্ব রেকর্ডটি স্পর্শ করার চেষ্টা করেছিল। কিন্তু ২৩৪ স্কোরেই আটকে যায়। এর আগে মহিলাদের কম্পাউন্ডে দলগত বিভাগে ২৪ তীর ম্যাচে ২৩৮ স্কোরের বিশ্ব রেকর্ডটি দক্ষিণ কোরিয়ার দখলে ছিল। ২০১৪ সালে ইনচনে এই স্কোর করেছিল দক্ষিণ কোরিয়া। ভারত সেই রেকর্ড স্পর্শ করল। 

গত এশিয়ান গেমসে ভারতের মহিলা কম্পাউন্ড দল সোনা জিতেছিল। এবার তাদের কাছে সোনা রাখা ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ দারুণভাবে মোকাবিলা করেছেনজ্যোতি, চিকিতা ও পৃথিকারা। এই জয়ের মাধ্যমে ২০২৬ এশিয়ান গেমসে তীরন্দাজিতে প্রথম এবং ভারতের সার্বিকভাবে সপ্তম সোনার পদক এল। এশিয়ান গেমসে মহিলাদের কম্পাউন্ড দলগত তীরন্দাজি ইভেন্ট চালু হওয়ার পর চীন প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছিল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora