ট্রেন্ডিং

Asian Games 2026

এশিয়ান গেমসের পদকের লড়াইয়ে বাঙালি, জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে প্রণতি নায়েক

এশিয়ান গেমসে টিমটিম করে জ্বলছে বাঙালি প্রতিনিধিত্ব। তারই মধ্যে দেশকে পদক এনে দেওয়ার দিকে এগিয়ে গেলেন বাঙালি জিমন্যাস্ট প্রনতি নায়েক। এশিয়ান গেমসের ব্যক্তিগত ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন এই ভারতীয় জিমন্যাস্ট। মোট ৮ জন জিমন্যাস্ট ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন। বাছাই পর্বে ১৯ জন প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অধিকার করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রণতি নায়েক।

দেশকে পদক এনে দেওয়ার দিকে এগিয়ে গেলেন প্রনতি নায়েক।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬
Share on:

এশিয়ান গেমসে টিমটিম করে জ্বলছে বাঙালি প্রতিনিধিত্ব। তারই মধ্যে দেশকে পদক এনে দেওয়ার দিকে এগিয়ে গেলেন বাঙালি জিমন্যাস্ট প্রনতি নায়েক। এশিয়ান গেমসের ব্যক্তিগত ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন এই ভারতীয় জিমন্যাস্ট। মোট ৮ জন জিমন্যাস্ট ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন। বাছাই পর্বে ১৯ জন প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অধিকার করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রণতি নায়েক। এশিয়ান গেমসে নিজের প্রথম পদক তুলে নেওয়ার সুযোগ তাঁর সামনে।

বাছাই পর্বে ১২.৯১৬ স্কোর করে পদক জয়ের লড়াইয়ে শামিল হন প্রনতি নায়েক। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রণতি নায়েক দুটি প্রচেষ্টায় ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে পদক পর্বে নিজের স্থান নিশ্চিত করেন। ৩১ বছর বয়সী এই জিমন্যাস্ট তাঁর প্রথম ভল্টে ১৩.০০০ স্কোর করেন। এই ভল্টে প্রণতির ডিফিকাল্টি রেটিং ছিল ৪.৪ এবং এক্সিকিউশন স্কোর ছিল ৮.৬০০। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১২.৪৩৩ পয়েন্ট অর্জন করেন, যেখানে ডিফিকাল্টির জন্য ৪.০ এবং এক্সিকিউশনের জন্য ৮.৪৩৩ পয়েন্ট ছিল।


আরও পড়ুনঃ শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে মহিলা ক্রিকেটের হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের


টোকিও অলিম্পিয়ান এবং এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিনবারের ব্রোঞ্জ পদকজয়ী প্রণতি নায়েক উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ ২০২৬-এর মহিলাদের ভল্ট ইভেন্টে রুপো জিতেছিলেন। এবার এশিয়ান গেমসে পদকের খরা কাটানোই লক্ষ্য প্রণতির। এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে তিনিই ভারতের একমাত্র প্রতিনিধি।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora