ট্রেন্ডিং

BJP releases 3rd candidate list for WB elections

তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন আরজি করে নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ‌আগেই দু’‌দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। বুধবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল পদ্ম–শিবির। তৃতীয় দফায় ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি বিজেপি। প্রার্থী তালিকায় রয়েছেন আরজি কর মেডিকেন কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসক পড়ুয়া অভয়ার মা রত্না দেবনাথ।

তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬
Share on:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ‌আগেই দু’‌দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। বুধবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল পদ্ম–শিবির। তৃতীয় দফায় ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি বিজেপি। প্রার্থী তালিকায় রয়েছেন আরজি কর মেডিকেন কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসক পড়ুয়া অভয়ার মা রত্না দেবনাথ। তাঁকে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি। তিনি দাঁড়াচ্ছেন হুগলির উত্তরপাড়া কেন্দ্রে। 

জাতীয় নির্বাচন কমিশন ১৫ মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। প্রথম প্রার্থী তালিকায় ১৪৪ জনের নাম ছিল। দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। দুই দফা মিলিয়ে মোট ২৫৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি ৩৮টি আসনের মধ্যে বুধবার ১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল। এই তালিকায় রয়েছেন ২ জন মহিলা। একজন অভয়ার মা রত্না চক্রবর্তী। অন্যজন, মধুমিতা ঘোষ, যাঁকে হুগলির হরিপাল আসনে টিকিট দিয়েছে বিজেপি। তিন দফা মিলিয়ে বিজেপি ২৭৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল৷ এখনও ১৯টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি৷ 

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবারের বিজেপি প্রার্থী হতে পারেন অভয়ার মা রত্না চক্রবর্তী। অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল। বিজেপি–র সদস্যপদ নিয়ে তিনি নিজেই প্রার্থী হতে চেয়েছিলেন। প্রার্থী হতে চেয়ে বিজেপি–র কাছে আবেদনও করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন আরজি করের নির্যাতিতার মা ও বাবা বিজেপির সদস্যপদ নিয়েছেন৷


অভয়ার মা ছাড়াও বিজেপি–র তৃতীয় দফায় চমক প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী৷ অভয়ার মায়ের মতো তিনিও কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন৷ দীপাঞ্জনও টিকিট পেলেন। মালদার ইংরেজবাজার আসনে  প্রার্থী বদল করেছে বিজেপি৷ ২০২১ নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী৷ তাঁকে সরিয়ে এবার ইংরেজবাজারে বিজেপি প্রার্থী করেছে অম্লান ভাদুড়িকে৷ হুগলির চুঁচুড়ায় প্রার্থী করা হয়েছে সুবীর নাগকে।

তৃতীয় দফার তালিকায় উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসুকে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী হয়েছেন দীনেশ সরকার। ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, নদিয়ার শান্তিপুর থেকে লড়বেন স্বপন দাস। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপকুমার দাস, চন্দননগরে দীপাঞ্জনকুমার গুহ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপাদার টিকিট পেয়েছেন। কাটোয়ায় বিজেপির টিকিটে লড়বেন কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় লড়বেন কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে বিজেপি প্রার্থী করেছে অনিল সিংহকে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora