ট্রেন্ডিং

Ranji Trophy 2026-27: Bengal vs Delhi

‌বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণের অভিযোগে ৩৬ দিন জেলবন্দী, মাঠে ফিরেই দুরন্ত সেঞ্চুরি অভিষেক পোড়েলের

মাসখানেক আগেও তাঁর ক্রিকেটজীবনের ওপর নেমে এসেছিল অনিশ্চয়তা। ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিষেক পোড়েল। আদালতের নির্দেশে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ। একমাসেরও বেশি জেলবন্দী। আদৌও মাঠে ফিরতে পারবেন তো?‌ অন্ধকার নেমে এসেছিল অভিষেক পোড়েলের ব্যক্তিগত জীবনে। দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন। তাঁর ও সুদীপ ঘরামির জোড়া সেঞ্চুরির ওপর ভর করে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ৩ উইকেটে ৩০৪।

সেঞ্চুরির পর অভিষেক।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৬
Share on:

মাসখানেক আগেও তাঁর ক্রিকেটজীবনের ওপর নেমে এসেছিল অনিশ্চয়তা। ধর্ষণের অভিযোগ। মগরা থানায় এফআইআর দায়ের করেছিলেন এক তরুণী। গ্রেপ্তারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিষেক পোড়েল। আদালতের নির্দেশে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ। একমাসেরও বেশি জেলবন্দী। আদৌও মাঠে ফিরতে পারবেন তো?‌ অন্ধকার নেমে এসেছিল অভিষেক পোড়েলের ব্যক্তিগত জীবনে। অবশেষে জামিন এবং বাংলা রনজি দলে সুযোগ। দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন। দুরন্ত সেঞ্চুরি করে অন্ধকার জীবন থেকে বেরিয়ে এলেন অভিষেক। তাঁর ও সুদীপ ঘরামির জোড়া সেঞ্চুরির ওপর ভর করে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার সংগ্রহ ৩ উইকেটে ৩০৪।

মোহাম্মদ সামি ও আমির গনির দাপটে প্রথম দিন ২৪০ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লির প্রথম ইনিংস। দ্বিতীয় দিন সকালে ইনিংস শুরু করে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অঙ্কুর পাল। রনজি অভিষেক স্মরনীয় করে রাখতে পারলেন না বাংলার এই ওপেনার। নভদীপ সাইনির বলে আয়ুশ ডোসেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৪ বলে ১৭ রান করেন অভিষেক। অধিনায়ক অভিমন্যুও বড় রান পাননি। জমে গিয়েও দিভিজ মেহরার বলে উইকেটের পেছনে অনুজ রাওয়াতের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৬১ বলে ৩৪ রান করেন অভিমন্যু। সুদীপ চ্যাটার্জিও (‌২)‌ ব্যর্থ। তিনি আয়ুশ বাদোনির শিকার। ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলা।


এরপর কল্যানীর বাইশ গজে দিল্লির বোলারদের ওপর শাসন চালিয়ে যান সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল। ৭ জন বোলার ব্যবহার করেও বাংলার এই দুই ব্যাটারকে টলাতে পারেননি দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। ১৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সুদীপ ঘরামি। সুদীপের থেকে অভিষেক বেশি আক্রমণাত্মক ছিলেন। তাঁর সেঞ্চুরি আসে ১৩৭ বলে। শতরান করার পর কেঁদে ফেলেন অভিষেক। দুজনের অসমাপ্ত জুটিতে উঠেছে ১৯৯। দিনের শেষে সুদীপ ঘরামি ২২১ বলে ১২২ এবং অভিষেক পোড়েল ১৬১ বলে ১১৪ রান করে ক্রিজে রয়েছে। প্রথম ইনিংসে বাংলা এখনও পর্যন্ত ৬৪ রানে এগিয়ে।  

অভিষেকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল। এক ডাক্তারি পড়ুয়া তরুণীর দাবি, তাঁর সঙ্গে সাড়ে তিন বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। তরুণী অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন অভিষেক। ব্ল্যাকমেলেরও অভিযোগ করেছিলেন। মগরা থানার পুলিশ বারবার অভিষেক পোড়েলের বাড়ি যায়। কিন্তু তিনি গ্রেপ্তারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে আদালতের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৩৬ দিন জেলে কাটানোর পর অবশেষে ১৭ সেপ্টেম্বর অভিষেককে মুক্তি দেয় চুঁচুড়া আদালত। বাংলার রনজির প্রাথমিক দলে ছিলেন না অভিষেক। তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যায়। জামিন পাওয়ার পর বাংলা দলে ফিরে আসেন। ফিরেই দুরন্ত সেঞ্চুরি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora