ট্রেন্ডিং

Behala Luna 7 Star Puja theme

পুজোর থিমে অভিনব ভাবনা বেহালা লুনা সেভেন স্টারের, মণ্ডপসজ্জায় পাটজাত সামগ্রী

দেবী দুর্গার আরাধনায় এক অভিনব ভাবনায় সেজে উঠেছে বেহালার লুনা ৭ স্টার ক্লাব। এবার তাদের পুজোর মূল আকর্ষণ পাটতন্তু ও পরিবেশ সচেতনতা। বীরেন রায় রোডের এই পুজোমণ্ডপ তৈরি হয়েছে পাট ও পাটজাত সামগ্রী দিয়ে। বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্পকে নতুন করে জনজীবনে ফিরিয়ে আনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু মণ্ডপসজ্জাতেই নয়, দেবী দুর্গা–সহ অন্যান্য দেবদেবীর সাজপোশাকেও রয়েছে পাটের অভিনব ব্যবহার।পুজোর থিমে অভিনব ভাবনা বেহালা লুনা সেভেন স্টারের, মণ্ডপসজ্জায় পাটজাত সামগ্রী

বেহালা লুনা সেভেন স্টার ক্লাবের প্রতিমা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৬
Share on:

শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাস। প্রকৃতির এই অপরূপ সাজেই বাংলার আকাশে আগমনীর সুর। আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে দেবী দুর্গার আরাধনায় এক অভিনব ভাবনায় সেজে উঠেছে বেহালার লুনা সেভেন স্টার ক্লাব।

এবার তাদের পুজোর মূল আকর্ষণ পাটতন্তু ও পরিবেশ সচেতনতা। বীরেন রায় রোডের এই পুজোমণ্ডপ তৈরি হয়েছে পাট ও পাটজাত সামগ্রী দিয়ে। বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্পকে নতুন করে জনজীবনে ফিরিয়ে আনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শুধু মণ্ডপসজ্জাতেই নয়, দেবী দুর্গা–সহ অন্যান্য দেবদেবীর সাজপোশাকেও রয়েছে পাটের অভিনব ব্যবহার। প্রতিমার শাড়ি ও ধুতি তৈরি হয়েছে পাট দিয়ে, যা এই ভাবনাকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা। 


ঐতিহ্য, শিল্পভাবনা ও পরিবেশ সচেতনতাকে একসূত্রে গেঁথে লুনা সেভেন স্টার ক্লাবের এই উদ্যোগ তুলে ধরেছে বাংলার নিজস্ব সম্পদ পাটের বহুমুখী সম্ভাবনাকে। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এভাবেই দর্শনার্থীদের কাছে এক বিশেষ আবেদন পৌঁছে দিতে চায় এই পুজো উদ্যোক্তারা।

পুজোর উদ্বোধন না হতেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। পুজোর দিন যত এগিয়ে আসবে, আরও আকর্ষণ বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora