ট্রেন্ডিং

MIRAS – The Legacy

‌‌‘‌শিল্পী–ই–যোগ’‌–এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা, সুরের মূর্ছনায় ‘‌মিরাস–দ্য লেগাসি’‌

সুরের মূর্ছনায় ‘‌মিরাস–দ্য লেগাসি’‌। কলকাতার বুকে ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা। সুরের মুর্ছনায় কলকাতার মোহিত মঞ্চে সঙ্গীতপ্রেমীদের মোহিত করে রাখেন প্রবাদপ্রতীম রবীন্দ্রসংঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। শ্রাবণী সেনের পাশাপাশি অলোক রায়চৌধুরিও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর শিক্ষার্থীদের পারফরমেন্স সমগ্র অনুষ্ঠানটিকে মনোমুগ্ধকর করে রেখেছিল।

সঙ্গীত পরিবশেন করছেন শ্রাবণী সেন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬
Share on:

সুরের মূর্ছনায় ‘‌মিরাস–দ্য লেগাসি’‌। কলকাতার বুকে ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা। সুরের মুর্ছনায় কলকাতার মোহিত মঞ্চে সঙ্গীতপ্রেমীদের মোহিত করে রাখেন প্রবাদপ্রতীম রবীন্দ্রসংঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। শ্রাবণী সেনের পাশাপাশি অলোক রায়চৌধুরিও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর শিক্ষার্থীদের পারফরমেন্স সমগ্র অনুষ্ঠানটিকে মনোমুগ্ধকর করে রেখেছিল।  

এষনা সেনের হাত ধরে পথ চলা শুরু ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর। দ্রুত বদলে যাওয়া এই সমাজে যারা একাকিত্বের শিকার, ‘‌শিল্পী–ই–যোগ’‌ মূলত তাঁদের নিয়ে কাজ করে। অবসাদ আজ সমাজের বেড়ে চলা এক রোগ। মিউজিক থেরাপির মধ্যে দিয়ে নিঃসঙ্গতা ও অবসাদের প্রাচীর ভেঙে হৃদয় এবং মননে স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনাই লক্ষ্য এষনার। 

অনুষ্ঠানের শুরুতেই ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপরই মঞ্চে ওঠেন অপেশাদার শিল্পীরা, যারাও ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর সঙ্গে যুক্ত। এই এই অপেশাদার শিল্পীরা  বনের কোনও এক সময়ে হারমোনিয়াম ধরে ছিলেন, কিন্তু কর্মব্যস্ততা এবং জীবনের চলার স্রোতে গান থেকে দূরে সরে থাকতে হয়েছিল। আজ তাঁরা সমাজের বিভিন্ন স্তরে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আবারও ফিরেছেন গানের স্রোতে। প্রখ্যাত শিল্পী এষনা সেনের কাছে সঙ্গীতের তালিম নিচ্ছেন তাঁরা। এই অপেশাদার শিল্পীদের এক ছাতার তলায় নিয়ে আসার কৃতিত্ব ‘‌শিল্পী–ই–যোগ’‌–এর কর্ণধার এষনা সেনেরই।



‘‌শিল্পী–ই–যোগ’‌–এর শিক্ষার্থীরা অনেকগুলি গান পরিবেশন করে। একদিকে যেমন ছিল, ‘‌সাগর কিনারে, দিল কো পুকারে’‌, ‘‌এক প্যায়ার কা নাগমা হ্যায়’‌ মতো হিন্দি গান, তেমনই সত্যজিৎ রায়ের স্মরণে ‘‌হীরক রাজার দেশ’ সিনেমার গানগুলির কোলাজ। গান শুনে দর্শকাসনে বসা সঙ্গীত শিল্পীরা আবিষ্ট হয়ে পড়েছিলেন। তার ওপর ছিল অনুষ্ঠানের সঞ্চালক টলিউডের পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখার্জির ভাষ্য, যা শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। অনুষ্ঠানে ‘ শিল্পী–ই–যোগ’‌–এর শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora