৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘হাসল ৫’, প্রিমিয়ারের আগে কলকাতায় এসে নস্টালজিক ইপিআর
‘হাসল’ বরাবরই ভারতী হিপ–হপের হোমগ্রাউন্ড, যেখানে নতুন প্রতিভা উঠে আসার সঠিক দিক নির্দেশ পেয়ে থাকে। সংস্কৃতি খুঁজে পায় নিজের কন্ঠস্বর এবং প্রতিটা শিল্পী নিজের সংগ্রামকে একটা আন্দোলনে পরিণত করার সুযোগ পান। এবছর ‘হাসল ৫ আপনা হোমগ্রাউন্ড’ সেই চেতনাকেই উদযাপন করছে, যেখানে শিল্পী, মেন্টর ও বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়ে দেশি হিপ–হপের ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করছে।
ভারতীয় র্যাপার ইপিআর।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০৫, ২০২৬
Share on:
‘হাসল’ বরাবরই ভারতী হিপ–হপের হোমগ্রাউন্ড, যেখানে নতুন প্রতিভা উঠে আসার সঠিক দিক নির্দেশ পেয়ে থাকে। সংস্কৃতি খুঁজে পায় নিজের কন্ঠস্বর এবং প্রতিটা শিল্পী নিজের সংগ্রামকে একটা আন্দোলনে পরিণত করার সুযোগ পান। এবছর ‘হাসল ৫ আপনা হোমগ্রাউন্ড’ সেই চেতনাকেই উদযাপন করছে, যেখানে শিল্পী, মেন্টর ও বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়ে দেশি হিপ–হপের ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করছে।
আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে এই সিজনের সম্প্রচার। প্রতি শনিবার ও রবিবার সন্ধে ৭টায় জিও হটস্টার ও এমটিভি ইন্ডিয়ায় এই অনুষ্ঠান দেখা যাবে। ‘হাসল ৫–আপনা হোমগ্রাউন্ড’–এর প্রিমিয়ারের আগে ওজি স্কোয়াড বস ইপিআর মঙ্গলবার কলকাতায় ছাত্রছাত্রী, ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সকলের মুখোমুখি হয়ে ‘হাসল ৫–আপনা হেমগ্রাউন্ড’ সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করেন।
শহরভিত্তিক অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসেবে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে যান ইপিআর। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এছাড়া তরুণ উঠতি প্রতিভাদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে RAP ব্যাটলের বিচারকের দায়িত্ব পালন করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইপিআর আসন্ন সিজন নিয়ে নানা তথ্য তুলে ধরেন। এছাড়া ভারতীয় হিপ–হপ সম্পর্কে নিজের ভাবনা ভাগ করে নেন।
ইপিআর বলেন, ‘কলকাতা সবসময়ই আমার হোমগ্রাউন্ড। এই শহর আমাকে ভাবতে, লিখতে এবং নিজেকে প্রকাশ করতে শিখিয়েছে। কলকাতার প্রতিটা রাস্তা আমার স্মৃতিতে ভরা, যা আজও আমার সঙ্গীতকে অনুপ্রামিত করে। ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানো আমার কাছে সত্যিই এক দুর্দান্ত অভিজ্ঞতা। আশা করি এই সিজন সব উঠতি শিল্পীকে নিজের শিকড়কে আপন করে নিতে অনুপ্রাণিত করবে।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.