ট্রেন্ডিং

Chocolate Durga AtHoliday Inn Kolkata Airport

আকর্ষনীয় ‌চকোলেট দুর্গাপ্রতিমা’‌, রন্ধনশৈলী ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন হলিডে ইন কলকাতা এয়ারপোর্টের

অভিনব উদ্যোগ ‘‌হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট’‌–এর। এবারের পুজোর বিশেষ আকর্ষণ উপলক্ষ্যে ‘‌চকলেট দুর্গা’‌ প্রতিমা তৈরি করেছে। রবিবার সন্ধেয় এক জমকালো অনুষ্ঠানে প্রতিমার আবরণ উন্মোচন করেন কিংবদন্তি অভিনেতা, পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা এবং পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী। ৭.৫ ফুট উচ্চতার এই চকলেট দুর্গা প্রতিমাটি সম্পূর্ণভাবে খাঁটি ডার্ক চকোলেট দিয়ে তৈরি।

প্রতিমার আবরণ উন্মোচনের পর মিঠুন চক্রবর্তী, সঙ্গে ঋষি জৈন ও শ্রেয়াংশ জৈন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৬
Share on:

অভিনব উদ্যোগ ‘‌হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট’‌–এর। এবারের পুজোর বিশেষ আকর্ষণ উপলক্ষ্যে ‘‌চকলেট দুর্গা’‌ প্রতিমা তৈরি করেছে। রবিবার সন্ধেয় এক জমকালো অনুষ্ঠানে প্রতিমার আবরণ উন্মোচন করেন কিংবদন্তি অভিনেতা, পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা এবং পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন ঋষি জৈন ও শ্রেয়াংশ জৈন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘‌ফিউচার হোপ’‌–এর শিশুরা। 

৭.৫ ফুট উচ্চতার এই চকলেট দুর্গা প্রতিমাটি সম্পূর্ণভাবে খাঁটি ডার্ক চকোলেট দিয়ে তৈরি। প্রতিমাটি বাংলার সমৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য এবং সম্মিলিত উৎসবের চেতনার এক অনন্য নিদর্শন। প্রবীণ ও দক্ষ কারিগর শ্রী সুজিত পালের তত্বাবধানে এই প্রতিমাটি গড়ে তোলা হয়েছে। ঐতিহ্যবাহী প্রতিমা তৈরির কাজে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সুজিত পাল, যাঁর শিল্পকর্ম বাগুইয়াটি জোড়া মন্দিরের মতো বিখ্যাত সর্বজনীন পূজায় এবং গ্লাসগোর মতো আন্তর্জাতিক গন্তব্যেও সমাদৃত হয়েছে। ‘হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট’–এর রন্ধনশিল্পী দলের সহযোগিতায় এই অসাধারণ শিল্পকর্মটি বাস্তবায়িত হয়েছে। এই প্রতিমাটি একইসঙ্গে রন্ধনশৈলী ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।

চকোলেট প্রতিমা উদ্বোধন অনুষ্ঠানে জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং হলিডে ইন কলকাতা এয়ারপোর্টের মালিক শ্রেয়াংশ জৈন বলেন, ‘‌হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে দুর্গাপূজার প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে সর্বজনীনতা, আনন্দ ভাগ করে নেওয়া এবং আমাদের সমাজের প্রতিটি প্রান্তে উৎসবের আলো ছড়িয়ে দেওয়ার মধ্যে। এই বিশেষ আয়োজনে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ফিউচার হোপের প্রাণবন্ত ও প্রতিভাবান শিশুদের আমাদের মাঝে পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই উদ্যোগটি সৃজনশীল শিল্পকলাকে সামাজিক সম্প্রীতির উষ্ণতার সাথে একসূত্রে গেঁথেছে এবং আরও বৃহত্তর পরিসরে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমরা গর্বিত।’‌  


আরও পড়ুনঃ জিবুতিতে ভয়াবহ নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত, শ’‌খানেক এখনও নিখোঁজ


জৈন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ঋষি বলেন, ‘‌দুর্গাপূজা এমন এক আবেগ যা সমগ্র বাংলাকে এক সুতোয় বেঁধে রাখে। আর ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণশৈলী ও রন্ধনশিল্পের এমন এক অভিনব মেলবন্ধন দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। প্রখ্যাত কারিগর সুজিত পালের নিপুণ হাতের ছোঁয়ায় ঐতিহ্যবাহী নান্দনিকতা বজায় রেখে চকলেট দিয়ে মা দুর্গার প্রতিমা গড়ে তোলার এই প্রয়াস বাংলার বৃহত্তম উৎসবের প্রকৃত ও কল্যাণময়ী চেতনাকেই তুলে ধরে।’‌  

বিশুদ্ধ ডার্ক চকলেট দিয়ে তৈরি সাড়ে ৭ ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে সর্বসাধারণের দর্শনের জন্য রাখা থাকবে। এবারের দুর্গাপূজার উৎসবমুখর আমেজ ও ভোজনবিলাসের মহিমা উদযাপন করতে, ‘হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট’ নিয়ে এসেছে তাদের বিশেষ আয়োজনে সাজানো ‘দুর্গামণ্ডপ ২০২৬’ থিমের বুফে, যেখানে এই উৎসবের ঐতিহ্য ও নানাবিধ স্বাদের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora