জঘন্য ফুটবল সাদাকালো ব্রিগেডের, খিদিরপুরের বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচাল মহমেডান
কলকাতা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন। খিদিরপুরের কাছে আটকে গেল মহমেডান। ম্যাচের ফল গোলশূন্য। এদিন জঘন্য ফুটবল উপহার দেয় মহমেডান
মহমেডান
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০১, ২০২৪
Share on:
প্রথম ম্যাচে উয়াড়ি এফসি–কে ৬–০ ব্যবধানে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছিল মহমেডান স্পোর্টিং। দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন। আটকে গেল খিদিরপুর এফসি–র কাছে। ম্যাচের ফল গোলশূন্য। খিদিরপুরের বিরুদ্ধে এদিন নিজেদের সেরা ছন্দে ছিল না পরপর তিনবার কলকাতা লিগ চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচে তুল্যমূল্য লড়াই। প্রথমার্ধে দুই দলই সমানে সমানে লড়াই করে। তবে খিদিরপুরের গোল লক্ষ্য করে একটাও শট নিতে পারেননি সাদাকালো ফুটবলাররা। প্রথমার্ধে মহমেডান সেরকম আক্রমণ গড়তে পারেনি। গোটা ৯০ মিনিটে একটাও ইতিবাচক সুযোগ তৈরি করতে পারেনি মহমেডান। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলা উপহার দেন সাদাকালো ফুটবলাররা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ৬৮ মিনিটে খিদিরপুর বক্সে ভাল জায়গায় বল পেয়ে গিয়েছিলেন লালহানকিমা। কিন্তু তাঁর শট অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।
৮৪ মিনিটে শিবমের শট মহমমেডান গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য কোনও রকমে কর্নারের বিনিময়ে বাঁচান। কর্নার থেকে ভেসে আসা বল তন্ময় ঘোষের মাথায় লেগে ছিটকে যায়। শিবমের হেড গোলে ঢোকে মুখে ডানদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান মহমেডান গোলকিপার। ৮৭ মিনিটে দীপু হালদার দুরন্ত ট্যাকেল করে মোমিন ভাটকে আটকান। না হলে বিপদের সম্ভাবনা ছিল মহেমডানের। শেষ দিকে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে মহমেডানকে চাপে রেখেছিল খিদিরপুর। সুরজিৎ, প্রসেনজিৎ অনবদ্য ফুটবল খেলেছে। শুধু গোলটাই তুলে নিতে পারেনি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.