ট্রেন্ডিং

53 Red Card in a Football Match

একম্যাচে ৫৩ জন লালকার্ড!‌ গিনেস বুকে জায়গা, ফুটবল ইতিহাসে নজির বিহীন ঘটনা ব্রাজিলে

এক ম্যাচে ৫৩ জন লালকার্ড? ফুটবল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর এই নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলের মিনাস গেরাইসে অনূর্ধ্ব২০ পর্যায়ে রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচে। গত রবিবার উবেরলান্দিয়ার মুখোমুখি হয়েছিল মামোরে। মামোরের ৩–১ গোলে জয়ের পর মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। রেফারি ফার্নান্দো প্যাট্রিক মোদেস্তে ৪০ জন ফুটবলার ও ৮ জন কোচিং স্টাফকে লাল কার্ড দেখান।

ছবি প্রতীকি

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৫, ২০২৬
Share on:

এক ম্যাচে ৫৩ জন লালকার্ড? ফুটবল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর এই নজিরবিহীন ঘটনা ঘটেছে ব্রাজিলের মিনাস গেরাইসে অনূর্ধ্ব২০ পর্যায়ে রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচে। গত রবিবার উবেরলান্দিয়ার মুখোমুখি হয়েছিল মামোরে। মামোরের ৩–১ গোলে জয়ের পর মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। রেফারি ফার্নান্দো প্যাট্রিক মোদেস্তে ৪০ জন ফুটবলার ও ৮ জন কোচিং স্টাফকে লাল কার্ড দেখান। 

মারপিটের ঘটনার আগে আরও তিনজন ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। উবেরলান্দিয়ার দুই কর্তাকেও লাল কার্ড দেখানো হয়। সব মিলিয়ে লাল কার্ড দেখেন দুই দলের মোট ৪৩ জন ফুটবলার, ৮ জন কোচিং স্টাফ এবং ২ জন ক্লাব কর্তা। গিনেস বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে এই ম্যাচ। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লালকার্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগে ক্লাব আতলেতিকো ক্লাইপোলে ও ভিক্টোরিয়া আরেভাসের মধ্যকার ম্যাচে মোট ৩৬ জনকে লালকার্ড দেখিয়েছিলেন রেফারি। সেই রেকর্ড ভেঙে গিনেস বুকে জায়গা করে নিল উবেরলান্দিয়া ও মামোরে ম্যাচ। 


মারপিটের ঘটনা ঘটে ম্যাচের সংযুক্তি সময়ের ৯ মিনিটের মাথায়। গোল উদযাপনের সময় মামোরের এক ফুটবলার উবেরলান্দিয়া বেঞ্চের সামনে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ দৌড়ে গিয়ে ওই ফুটবলারকে ধাক্কা মারেন। এরপরই দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারিতে জড়িয়ে পড়ায় দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফ মিলিয়ে ৪৮ জনকে লালকার্ড দেখান রেফারি। ঘুষি মারার অপরাধে ২ জন কর্তাকেও লালকার্ড দেখানো হয়। তবে রেফারি মোদেস্তে ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন, হট্টগোলের কারণে তাঁর পক্ষে সবাইকে শারীরিকভাবে লাল কার্ডগুলো দেখানো সম্ভব হয়নি। সব মিলিয়ে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় উবেরলান্দিয়ার ফুটবলার স্যান্টোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি মোদেস্তে। এরপরই প্রথম ঝামেলা শুরু হয়। স্যান্টোস লাল কার্ড দেখার পর উবেরলান্দিয়ার তিন সাপোর্ট স্টাফ মাঠে ঢুকে পড়েন এবং রেফারিদের দিকে তেড়ে যান। রেফারিকে খুনের হুমকি দেন। উবেরলান্দিয়ার দুই সাপোর্ট স্টাফকে লাল কার্ড দেখান রেফারি। কর্তারা মাঠে ঢুকে পড়ায় ম্যাচ ৪০ মিনিট স্থগিত রাখা হয়। ম্যাচ আবার শুরু হওয়ার ১৫ মিনিট পর এক ফুটবলারের পেটে ঘুষি মারার দায়ে উবেরলান্দিয়ার এক ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। এরপর ম্যাচের সংযুক্তি সময়ে মারপিটের ঘটনা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora