ট্রেন্ডিং

IFA Shield final 2026

শুরু হল শিল্ড ফাইনালের টিকিট বিক্রি, ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপের মাধ্যমে কাটতে হবে দর্শকদের

আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গেল শিল্ড ফাইনালের টিকিট বিক্রি। শিল্ড ফাইনালে কোনও কাগজের টিকিট থাকছে না। দর্শকদের অনলাইনে টিকিট কাটতে হবে। ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে শিল্ড ফাইনালের টিকিট। সাধারণ দর্শকদের নাগালের মধ্যেই থাকছে শিল্ড ফাইনালের টিকিট।

শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৬, ২০২৬
Share on:

আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গেল শিল্ড ফাইনালের টিকিট বিক্রি। শিল্ড ফাইনালে কোনও কাগজের টিকিট থাকছে না। দর্শকদের অনলাইনে টিকিট কাটতে হবে। ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে শিল্ড ফাইনালের টিকিট। 

সাধারণ দর্শকদের নাগালের মধ্যেই থাকছে শিল্ড ফাইনালের টিকিট। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। এরপর টিকিটের দাম রাখা হয়েছে ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকা। ভিআইপি টিকিটের দাম ৬৫০ টাকা। আর ভিভিআইপি টিকিটের দাম ১২৫০ টাকা। মোবাইলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে দর্শকদের। তবে টিকিট হস্তান্তরিত করা যাবে। সেটা অবশ্য ডিস্ট্রিক্ট বাই জোমাটো অ্যাপের মাধ্যমেই করতে হবে। দর্শকদের চাহিদার কথা ভেবে ফাইনালের জন্য প্রায় ৬০ হাজারের কাছাকাছি টিকিট বাজারে ছেড়েছে আইএফএ। 


আইএফএ সবিড অনির্বান দত্তর আশা শিল্ড ফাইনালের ডার্বিতে মাঠ ভরে যাবে। কারণ, দুই দলই ফাইনালে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে। কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যার আবহ থাকলেও ডার্বি নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ‘‌এত কম সময়ের মধ্যে ডার্বি আয়োজন করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা তৈরি ছিলাম। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফাইনালে মুখোমুখি হতে পারে, সেটা আশা করেছিলাম। সেই মতো আগে থেকেই পরিকল্পনা করেছিলাম। তাই কম সময়ে ডার্বি আয়োজন করতে কোনও সমস্যা হবে না। হাতে সময় কম থাকায় আমরা কাগজের টিকিট করিনি। ই–টিকিটের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছ। সব ধরণের দর্শকের কথা মাথায় রেখে টিকিটের মূল্য ঠিক করা হয়েছে।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora