ট্রেন্ডিং

ISL 2024-25

৬০ মিনিট ১০ জনে খেলে মুম্বই সিটির কাছে কাছে ১–০ ব্যবধানে হার মহমেডানের

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মুম্বই সিটি এফসি–র কাছে হার ১–০ ব্যবধানে। এই নিয়ে ১১ ম্যাচে ৮টিতে হার সাদাকালো ব্রিগেডের।

বিক্রম প্রতাপ সিংয়ের গোলেই মহমেডানকে হারাল মুম্বই সিটি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪
Share on:

আই লিগ আর আইএসএল খেলার মধ্যে কতটা পার্থক্য, হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহমেডান কর্তারা। পরিকল্পনাহীন দল গঠন, নিম্নমানের ফুটবলারদের দলে নেওয়ার খেসারত দিতে হচ্ছে। একের পর এক ম্যাচে হেরে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে মহমেডান। যা পরিস্থিতি, এবছর আইএসএলে মান বাঁচানোই দুস্কর। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গতবছর পাঞ্জাব এফসি–ও আইএসএলে উঠে এসেছিল। তাদেরও এত করুণ পরিণতি হয়নি। রবিবার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মুম্বই সিটি এফসি–র কাছে হার ১–০ ব্যবধানে। এই নিয়ে ১১ ম্যাচে ৮টিতে হার সাদাকালো ব্রিগেডের।

মুম্বইয়ের বিরুদ্ধে অবশ্য অসহায় আত্মসমর্পন করেনি মহমেডান। ম্যাচের অধিকাংশ সময় ১০ জনে খেলে রীতিমতো লড়াই করে হার। একেই রক্ষণের হাল খারাপ তার ওপর ম্যাচের ৩৫ মিনিটে ব্রেন্ডন ফার্নান্ডেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (‌লাল কাড)‌ দেখে মাঠ ছাড়েন মহম্মদ ইরসাদ। যদিও ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মুম্বই সিটি এফসি–র। ৩ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন জেরেমি মানজোরো। মিনিট চারেক পর অ্যালেক্সিজ গোমেজের সামনে সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। 

১৬ মিনিটে গোলের অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন মুম্বই সিটির ছাংতে। মহমেডান গোলকিপার ভাস্কর রায় সরাসরি বল তুলে দেন সামনে দাঁড়ানো ছাংতের পাশে। সামনে শুধু গোলকিপারকে পেয়েও বাইরে মারেন ছাংতে। ২১ মিনিটে পরপর দু’‌বার সুযোগ এসেছিল রেমসাঙ্গা ও ফ্রাঙ্কার সামনে। কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের বাকি সময়ে চাপ রাখলেও গোল তুলে নিতে পারেনি মুম্বই।


আরও পড়ুনঃ অবিক্রিত সিমরন শেখের মিনি নিলামে দর উঠল ১.‌৯০ কোটি!‌ চমক ১৬ বছর বয়সী কমলিনীর


আরও পড়ুনঃ ব্রিসবেনেও দুরন্ত সেঞ্চুরি, বুমরার ৫ শিকার সত্ত্বেও আবার ভারতের মাথাব্যাথা হয়ে দাঁড়ালেন ট্রাভিস


দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মুম্বই। ৪৮ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায়। বক্সের বাঁদিক থেকে ডানপায়ের দুরন্ত শটে গোল করেন বিক্রম প্রতাপ সিং। ৫১ মিনিটে তিরি সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৬ মিনিটে ভ্যান নিফের বাঁপায়ের দুরন্ত শট বাঁদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান মহমেডান গোলকিপার ভাস্কর রায়। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য রেখেও ব্যবধান বাড়াতে পারেনি মুম্বই সিটি। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora