ট্রেন্ডিং

U21 Reliance Youth Foundation League

ডার্বি মানেই ইস্টবেঙ্গলের কাছে আতঙ্ক, এবার ইয়ুথ ফাউন্ডেশন লিগে জয় মোহনবাগানের

ডার্বি মানেই এখন ইস্টবেঙ্গলের কাছে আতঙ্ক। ডার্বি জয় যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে মোহনবাগান। রবিবার অনূর্ধ্ব ১৩ সাব–জুনিয়র ফুটবলের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১–০ ব্যবধানে হারিয়েছিল সবুজ–মেরুন ব্রিগেড। একদিন যেতে না যেতে আবার ডার্বি জয় মোহনবাগানের। এবার অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইয়ুথ ফাউন্ডেশন লিগে।

ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচের এক উত্তেজক মুহূর্ত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫
Share on:

বড়দেরই হোক কিংবা ছোটদের, ডার্বি মানেই এখন ইস্টবেঙ্গলের কাছে আতঙ্ক। ডার্বি জয় যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে মোহনবাগান। রবিবার অনূর্ধ্ব ১৩ সাব–জুনিয়র ফুটবলের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১–০ ব্যবধানে হারিয়েছিল সবুজ–মেরুন ব্রিগেড। একদিন যেতে না যেতে আবার ডার্বি জয় মোহনবাগানের। এবার অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইয়ুথ ফাউন্ডেশন লিগে। ১–০ ব্যবধানে জিতল সবুজ–মেরুন ব্রিগেড।

শুরু থেকেই আক্রমণ প্রতি–আক্রমণে খেলা দারুণ জমে উঠেছিল। দুই দলের সামনে বেশ কয়েকটা সুযোগও এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মোহনবাগান অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬১ মিনিটে সতীর্থর পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন টংসিন। মিনিট দুয়েক পরই সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মোহনবাগানের রাজ বাসফোরের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। বাগান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তাঁদের দাবি, বল বুকে লেগেছে। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জোসেফ জাস্টিন। তাঁর শট বারের ওপর দিয়ে উড়ে যায়। বাকি সময় মরিয়া চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।


চলতি মরশুমে ছোট ও বড়দের মিলিয়ে মোট ১২টা ডার্বির মধ্যে ৯টিতে জিতল মোহনবাগান। এর আগে অনূর্ধ্ব ১৫ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩–০ গোলে হারিয়েছিল। অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইয়ুথ ফাউন্ডেশন লিগের প্রথম পর্বেও জিতেছিল মোহনবাগান। অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লিগের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। চলতি বছরের শুরুতে আইএসএলের ডার্বিতে জিতেছিল সবুজ–মেরুন ব্রিগেড। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora