ট্রেন্ডিং

Kolkata Football League

আবার পয়েন্ট নষ্ট, মোহনবাগানের সুপার সিক্সের সম্ভাবনা কার্যত শেষের পথে

মোহনবাগানের সঙ্গে ড্র করে ভবানীপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল কাস্টমস। অন্যদিকে, কাস্টমসের কাছে পয়েন্ট হারিয়ে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গেল মোহনবাগানের। ম্যাচের ফল গোলশূন্য।

সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গেল মোহনবাগানের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৪
Share on:

সুপার সিক্সে যেতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না মোহনবাগান সুপার জায়ান্টসের সামনে। আর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা কাস্টমসের লক্ষ্য ছিল মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট তুলে নিয়ে ভবানীপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এদিন কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে, কাস্টমসের পয়েন্ট ছিল ১৯। মোহনবাগানের সঙ্গে ড্র করে ভবানীপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল কাস্টমস। অন্যদিকে, কাস্টমসের কাছে পয়েন্ট হারিয়ে সুপার সিক্সের আশা কার্যত শেষ হয়ে গেল মোহনবাগানের। ম্যাচের ফল গোলশূন্য।

জয়ের জন্য এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ২ মিনিটেই গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ভিয়ান। ঝাঁপিয়ে আটকান কাস্টমস গোলকিপার শুভম সেন। ৭ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল ভিয়ানের সামনে। বাঁদিক থেকে ভেসে আসা সেন্টারে হেড করেছিলেন। বল সরাসরি চলে যায় কাস্টমস গোলকিপারের হাতে। ১১ মিনিটে ভিয়ানের আরও একটা প্রয়াস আটকান শুভম সেন। ডানদিক থেকে রবি বাহাদুর রানা বারবার আক্রমণ তুলে নিয়ে কাস্টমসের ওপর চাপ সৃষ্টি করছিল। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি।


কাস্টমসও কিন্তু পিছিয়ে ছিল না। রবি হাঁসদা, ডেভিডরা বারবার প্রতি আক্রমণে উঠে এসে হানা দিচ্ছিল মোহনবাগান রক্ষণে। ফলে শুরু থেকেই লড়াই দারুণ জমে উঠেছিল। প্রথম ৩০ মিনিটের পর দুই দলের খেলার মধ্যেই কিছুটা ছন্দের অভাব ছিল। ফলে পরের দিকে সেবাবে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঝাঁপিয়ে পড়েছিল কাস্টসম। রবি হাঁসদা দু’দুবার হানা দিয়েছিলেন মোহনবাগান গোলমুখে। কিন্তু গোল তুলে নিতে পারেননি। দুই দলই বারবারি আক্রমণ তুলে নিয়ে আসছিল। গোলের পজিটিভ সুযোগ অবশ্য তৈরি করতে পারছিল না। এরই মধ্যে ৭২ মিনিটে কাস্টমসের উজ্জল হাওলাদারের সামনে সুযোগ এসে গিয়েছিল। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৬ মিনিটে মোহনবাগানের সালাউদ্দিনের শট বাইরে চলে যায়। শেষদিকে আরও একটা সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে কাজে লাগাতে পারেনি। কাস্টমস গোলকিপার শুভম সেনের হাতে আটকে যায়। ফলে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট হল মোহনবাগানের। একই সঙ্গে সবুজ–মেরুনের সুপার সিক্সের সম্ভাবনাও কার্যত শেষের পথে।   

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora