ট্রেন্ডিং

Kolkata-Sairang Express derail near Guwahati

বড় ট্রেন দুর্ঘটনা আসামে, গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা–সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৬টি কামরা

গুয়াহাটির কাছে দিগারুতে লাইনচ্যুত হল কলকাতা–সাইরাং এক্সপ্রেসের পাঁচটি বগি। আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। কারও আঘাত অবশ্য গুরুতর নয়। তবে, উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে সকল যাত্রীই নিরাপদ রয়েছেন। কেউ আহত হননি। যাত্রীদের গন্তব্যস্থলে যাত্রা অব্যাহত রাখার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার কবলে পড়া কলকাতা–সাইরাং এক্সপ্রেস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৬
Share on:

গুয়াহাটির কাছে দিগারুতে লাইনচ্যুত হল কলকাতা–সাইরাং এক্সপ্রেসের পাঁচটি বগি। আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। কারও আঘাত অবশ্য গুরুতর নয়। তবে, উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে সকল যাত্রীই নিরাপদ রয়েছেন। কেউ আহত হননি। যাত্রীদের গন্তব্যস্থলে যাত্রা অব্যাহত রাখার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের সাইরাং যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কেকে শর্মা বলেছেন, ‘‌বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে আসামের দিগারু রেলওয়ে স্টেশনে অন্য একটা ট্রেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য ১৩১২৫ কলকাতা–সাইরাং এক্সপ্রেস ট্রেনটিকে গ্রহণ করার সময় লোকো পাইলট গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং লোকোমোটিভটি ৫টি বগিসহ লাইনচ্যুত হয়।’‌ তিনিও আরও জানান, ‘‌সকল যাত্রীই নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। যাত্রীদের একটা বিকল্প ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।’‌ 


ঘটনার পরপরই ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি সহায়ক ট্রেনও পাঠিয়েছে। পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের দলও সেখানে উপস্থিত রয়েছে। উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অন্যান্য ঊর্ধ্বতন রেল কর্তাদের সঙ্গে উদ্ধার অভিযান তদারকি করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। এই লাইনচ্যুতির কারণে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। যার ফলে বেশ কয়েকটি ট্রেনের বিলম্ব হচ্ছে। কিছু ট্রেনকে বিকল্প পথে পাঠানো হচ্ছে। ১২০৬৭ নম্বর গুয়াহাটি–জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটিকে পানবাড়িতে এবং ১৫৬২৭ নম্বর কোয়েম্বাটুর–শিলচর এক্সপ্রেস ট্রেনটিকে পানিখাইতিতে আটকে রাখা হয়। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora