ট্রেন্ডিং

Champions Trophy 2025

মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি, ভারতের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে চাপে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার দুবাইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের কাছে মরণবাঁচনের। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে পাকিস্তানের সামনে জেতা ছাড়া রাস্তা নেই। অন্যদিকে, জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা।

পাকিস্তান ম্যাচের আগে অনুশীলনে বিরাট কোহলি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫
Share on:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার দুবাইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের কাছে মরণবাঁচনের। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে পাকিস্তানের সামনে জেতা ছাড়া রাস্তা নেই। অন্যদিকে, জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা। হারলেও ভারতের আশা শেষ হয়ে যাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ নির্ণায়ক হয়ে দাঁড়াবে।

চাপ নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। একদিকে যেমন নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে পরাজয়, তেমনই চোটের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান। তৈয়ব তাহিরও চোটের জন্য অনিশ্চিত। ফখর জামানের না থাকাটা পাকিস্তানের কাছে বড় ধাক্কা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর দুরন্ত সেঞ্চুরি পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছিল। ফখর খেলতে না পারায় ভারতীয় বোলিং বিভাগ কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলতে পারবে। তাঁর পরিবর্তে বাবর আজমের সঙ্গে ইনিংস শুরু করবেন ইমাম–উল–হক। এছাড়া পাকিস্তান দলে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে মানসিকভাবে তুঙ্গে রয়েছে ভারত। যশপ্রীত বুমরার না থাকা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু প্রথম ম্যাচে দুরন্ত বোলিং করে দলকে ভরসা দিয়েছেন মহম্মদ সামি। হর্ষিত রানাও দারুণ ছন্দে রয়েছেন। বোলিং বিভাগে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। তবে কুলদীপ যাদবের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে খেলানোর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যাটিং বিভাগে কোনও পরিবর্তন হচ্ছে না।

দুই দেশের ক্রিকেটপ্রেমীদের নজর বিরাট কোহলি ও বাবর আজমের দিকে। দুজনই রানের মধ্যে নেই। প্রথম ম্যাচে কোহলি বড় রান না পেলেও, বাবর আজম হাফ সেঞ্চুরি করেছেন। যদিও তাঁর মন্থর ইনিংস দলের কোনও কাজে লাগেনি। ভারতের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকবেন বাবর। তেমনই, বড় ম্যাচে রানের জন্য মুখিয়ে বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আর ১৫ রান করলেও একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ রানের মাইলস্টোনে পৌঁছে যাবেন। 


আরও পড়ুনঃ পাঞ্জাব এফসি–কে ৩–১ ব্যবধানে হারিয়ে প্লে–অফের বৃথা স্বপ্ন বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল


আরও পড়ুনঃ বাবা–ছেলে একসঙ্গে ক্লাব ক্রিকেটে, ব্যর্থ রাহুল দ্রাবিড়, ছেলে অন্বয় সফল


শক্তির বিচারে ভারত অবশ্য পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ারের মতো ম্যাচ জেতানোর মতো ব্যাটার রয়েছে ভারতীয় দলে। চাপের মুখে নির্ভরতা দেওয়ার মতো ব্যাটার পাকিস্তান দলে নেই। রিজওয়ান, বাবর, সলমান আগা, সৌদ শাকিলদের একার পক্ষে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই। জোরে বোলিংয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও স্পিন আক্রমণের নিরিখে অনেকটাই এগিয়ে ভারত। 

পরিসংখ্যানেও পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। একদিনের ক্রিকেটে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ মিলিয়ে শেষ ১২ ম্যাচে ১১টিতে ফলাফল হয়েছে। ৯টি ম্যাচে জিতেছে ভারত। ২টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৮ বছর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার জিতেছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচে জিতেছে পাকিস্তান। ২০১৭ সালের ফাইনালে শেষ জয় পেয়েছিল। তার আগে, ২০০৪ সালে বার্মিংহ্যাম ও ২০০৯ সালে সেঞ্চুরিয়নে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছিল পাকিস্তান। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহ্যামেই ভারত হারিয়েছিল পাকিস্তানকে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ম্যাচে ভারত জিতলেও ফাইনালে হারতে হয়েছিল। 

ভারতের সম্ভাব্য একাদশ:‌ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, মহম্মদ সামি, কুলদীপ যাদব। 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:‌ ইমাম–উল–হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।‌‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora