ট্রেন্ডিং

Women Series: India vs New Zealand

সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মহিলাদের একদিনের সিরিজে এগিয়ে গেল ভারত

টি২০ বিশ্বকাপ জিতে ভারতে একদিনের সিরিজ খেলতে এসেই প্রথম ম্যাচেই হার নিউজিল্যান্ডের। মহিলাদের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় ৫৯ রানে।

দুরন্ত বোলিং। রাধা যাদবকে অভিনন্দন সতীর্থদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৪
Share on:

পুরুষদের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই জিম্বাবোয়ের কাছে হারতে হয়েছিল ভারতকে। যদিও সেই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন দল খেলেনি। মহিলাদের ক্রিকেটেও বিশ্বসেরা হওয়ার পর হারতে হল বিশ্বচ্যাম্পিয়নদের। টি২০ বিশ্বকাপ জিতে ভারতে একদিনের সিরিজ খেলতে এসেই প্রথম ম্যাচেই হার নিউজিল্যান্ডের। মহিলাদের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় ৫৯ রানে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক হরমনপ্রীত কাউরকে। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মানধানা। এদিন দেশের জার্সি গায়ে অভিষেক হল তেজাল হাসাবনিস ও সাইমা ঠাকোরের। অধিনায়ক হরমনপ্রীত কাউরের জায়গায় প্রথম একাদশে আসেন তেজাল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কারলেন এই মিডল অর্ডার ব্যাটার। অভিষেক ম্যাচে দারুণ বোলিং করেছেন সাইমা ঠাকোরও। 


টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক স্মৃতি মানধানা। যদিও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি ভারত। ৪৪.৩ ওভারে ২২৭ রানেই গুটিয়ে যায়। তৃতীয় ওভারের প্রথম বলেই ফিরে গিয়েছিলেন অধিনায়ক স্মৃতি মানধানা। শেফালি ভার্মা ২২ বলে করেন ৩৩, যস্তিকা ভাটিয়া ৪৩ বলে ৩৭, দয়ালান হেমলতা ৯ বলে ৩, জেমাইমা রডরিগেজ ৩৬ বলে ৩৫, দীপ্তি শর্মা ৫১ বলে ৪১, অরুন্ধতী রেড্ডি ২৩ বলে ১৪, রাধা যাদব ৩, সাইমা ঠাকোর ২ রান করেন। অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বাধিক রান করেন ৬ নম্বরে ব্যাট করতে নামা তেজল হাসাবনিস। ৬৪ বলে ৪২ করেন তিনি। অ্যামেলিয়া কের ৪২ রানে ৪ উইকেট নেন। জেস কের নেন ৩ উইকেট। ইডেন কার্সন ২টি ও সুজি বেটস ১ উইকেট পান। 

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সুজি বেটসের (‌১)‌ উইকেট হারায় নিউজিল্যান্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেরক অভিষেক অভিষেক ওভারেই সুজিকে তুলে নেন সাইমা। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি কিউয়িরা। শেষপর্যন্ত ৪০.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায়। ব্রুক হ্যালিডে ৩৯ ও ম্যাডি গ্রিন ৩১ রান করেন। অ্যামেলিয়া কের ২৫ রানে অপরাজিত থাকেন। রাধা যাদব ৮.৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন। অভিষেক ম্যাচে সাইমা ঠাকোর ৭ ওভারে ২৬ রানে ২টি উইকেট পান। দীপ্তি শর্মা ও অরুন্ধতী রেড্ডির নেন ১টি করে উইকেট। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora