অ্যামেলিয়ার ৫ উইকেট, ইউপি ওয়ারিয়র্সকে উড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স
দুরন্ত বোলিং অ্যামেলিয়া কেরের। ব্যাট হাতে দাপট দেখালেন হেইলি ম্যাথুজ। এই দুই বিদেশি ক্রিকেটারের হাত ধরে দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়ার্সকে। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই।
দুরন্ত বোলিং অ্যামেলিয়ার। অভিনন্দন সতীর্থদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ০৭, ২০২৫
Share on:
দুরন্ত বোলিং অ্যামেলিয়া কেরের। ব্যাট হাতে দাপট দেখালেন হেইলি ম্যাথুজ। এই দুই বিদেশি ক্রিকেটারের হাত ধরে দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়ার্সকে। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। অন্যদিকে, মুম্বইয়ের কাছে হেরে প্লে–অফের আশা শেষের পথে ইউপি ওয়ারিয়র্সের।
লখনই–র অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে দীপ্তি শর্মার দল। ওপেনার জর্জিয়া ভল ৩৩ বলে করেন ৫৫। দীপ্তি ২৭ ও সোফি একলেস্টোন করেন ১৬। বাকিরা রান পাননি। দুরন্ত বোলিং করে ৩৮ রানে ৫ নেন অ্যামেলিয়া কের। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলা প্রিমিয়ার লিগে ৫ উইকেট নিলেন তিনি। ২টি উইকেট নেন হেইলি ম্যাথুজ।
জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই অ্যামেলিয়া কেরের (১৩ বলে ১০) উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর হেইলি ম্যাথুজ ও ন্যাট সিভার–ব্র্যান্ট জুটি দলকে জয়ের দিকে এগিয়ে দেন। দুজনের জুটিতে ওঠে ৯২ রান। ২৩ বলে ৩৭ রাম করে আউট হন সিভার–ব্র্যান্ট। হেইলি ম্যাথুজ ৪৬ বলে করেন ৬৮। হরমনপ্রীত কাউর(৪) রান না পেলেও মুম্বইকে জয় এনে দেন আমনজ্যোত কাউর (১৫ বলে অপারজিত ১২) ও যস্তিকা ভাটিয়া (৬ বলে ১২)। ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স (১৫৩/৪)। গ্রেস হ্যারিস ২টি এবং চিনেল হেনরি ও ক্রান্তি গৌড় নেন ১টি করে উইকেট। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুনম্বরে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ৭৪ পয়েন্ট নিয়ে ইউপি সকলের নীচে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.