বাংলার রনজি দলের নেতৃত্বে অনুষ্টুপ মজুমদার, ডাকা হল অনূর্ধ্ব ১৯ যুধাজিৎ গুহকেও
এবছর রনজি ট্রফিতে বাংলার নেতৃত্বের ব্যাটন অনুষ্টুপ মজুমদারের হাতে। এই বর্ষীয়ান ব্যাটারকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা। বিগত কয়েক মরশুম ধহরে ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন বঙ্গ ক্রিকেটেরে ‘রুকু’।
এবার নতুন চ্যালেঞ্জ। বাংলার নেতৃত্বে অনুষ্টুপ মজুমদার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০২, ২০২৪
Share on:
এবছর রনজি ট্রফিতে বাংলার নেতৃত্বের ব্যাটন অনুষ্টুপ মজুমদারের হাতে। এই বর্ষীয়ান ব্যাটারকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা। বিগত কয়েক মরশুম ধহরে ধারাবাহিকভাবে ভাল খেলার পুরস্কার পেলেন বঙ্গ ক্রিকেটেরে ‘রুকু’।
কয়েকবছর আগে মনোজ তেওয়ারিকে সরিয়ে অভিমন্যু ঈশ্বরণের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন বাংলার নির্বাচকরা। দলকে সাফল্য এনে দিতে পারেননি। ঈশ্বরণকে সরিয়ে আবার অধিনায়ক করা হয়। মনোজও সাফল্য এনে দিতে পারেননি। গত মরশুমে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মনোজ। এবছর কার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়, সেটাই ছিল দেখার। অনেকেই ভেবেছিলেন এই মরশুমে বাংলার হয়ে শেষবারের মতো খেলবেন ঋদ্ধিমান সাহা। তাঁকেও অধিনায়ক করা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্টুপ মজুমদারকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।
আগামী ১১ অক্টোবর থেকে বাইরের ম্যাচ দিয়ে রনজি অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। লখনউয়ে খেলা। ৮ অক্টোবর লখনউ উড়ে যাবে বাংলা দল। রনজি ট্রফির প্রস্তুতির জন্য পাঞ্জাবে গিয়ে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে এসেছে বাংলা। আপাতত সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আবার ফিরে আসায় বাংলার ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে।
তবে জোরে বোলিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। বাংলার হয়ে প্রথম দুটি ম্যাচে খেলার কথা ছিল মহম্মদ সামির। কিন্তু এই জোরে বোলার প্র্যাকটিসে আবার নতুন করে চোট পাওয়ায় খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আকাশ দীপকেও পাবে না বাংলা। কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আকাশ দীপের সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত। মুকেশ কুমারেরও সম্ভাবনা রয়েছে। এই দুই জোরে বোলারকে পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। সমস্যা মেটাতে অনূর্ধ্ব ১৯ দলের জোরে বোলার যুধাজিৎ গুহকে রনজি দলে ডেকে নেওয়া হয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.