ট্রেন্ডিং

The Ashes 2025–26

‌স্টার্কের ৭ উইকেট, পাল্টা স্টোকসের ৫, গতির লড়াই পার্থে, একদিনে পড়ল ১৯ উইকেট, জমে গেল অস্ট্রেলিয়া–ইংল্যান্ড টেস্ট

ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের বাইশ গজ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। একদিনেই পড়েছিল ১৭ উইকেট। যা নিয়ে ইডেনের বাইশ গজকে কাঠগড়ায় তুলেছিলেন সমালোচকরা। এবার পার্থের বাইশ গজ নিয়ে তাঁরা কী বলবেন?‌ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। ব্যাট করতে নেমে বিপর্যস্ত ইংল্যান্ডও। দিনের শেষে সংগ্রহ ৯ উইকেটে ১২৩।

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন মিচেল স্টার্ক।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৫
Share on:

সম্প্রতি ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের বাইশ গজ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। একদিনেই পড়েছিল ১৭ উইকেট। যা নিয়ে ইডেনের বাইশ গজকে কাঠগড়ায় তুলেছিলেন সমালোচকরা। এবার পার্থের বাইশ গজ নিয়ে তাঁরা কী বলবেন?‌ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। ব্যাট করতে নেমে বিপর্যস্ত ইংল্যান্ডও। দিনের শেষে সংগ্রহ ৯ উইকেটে ১২৩।

শনিবার থেকে শুরু হল বহু প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ। এবারের আয়োজক অস্ট্রেলিয়া। ২০১০–১১ মরশুমে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ জিতে ফিরেছিল ইংল্যান্ড। তারপর থেকে শুধুই খরা। এবার অ্যাশেজ জিততে মরিয়া বেন স্টোকস। পার্থে প্রথম টেস্টে প্রথম দুটি সেশন দেখে মনে হয়নি তিনি স্বপ্নপূরণ করে ফিরতে পারবেন। টস জিতে ব্যাট করতে নেমে পার্থের গতিময় পিচে প্রথম থেকেই বেকায়দায় ইংল্যান্ড ব্যাটাররা। 

গতিময় উইকেটের পাশাপাশি বাউন্স ও সুইং। এই তিনটি সুবিধা কাজে লাগিয়ে বেন স্টোকসদের বিপাকে ফেলেন মিচেল স্টার্ক ও অভিষেককারী ব্রেন্ডন ডগেট। চোটের জন্য প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড প্রথম টেস্টে নেই। তাঁদের অভাব বুঝতে দিলেন না স্টার্ক। এই বাঁহাতি বোলারের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেলেন ইংল্যান্ড ব্যাটাররা। প্রথম ওভারেই ক্রলিকে (০) তুলে নেন স্টার্ক। অন্য ওপেনার বেন ডাকেটকেও (২১) ফেরান। এরপর তুলে নেন জো রুটকেও (০)। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। 


আরও পড়ুনঃ দুবাইয়ের আল–মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান, নিহত পাইলট


পরিস্থিতি কিছুটা সামাল দেন ওলি পোপ এবং হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটের জুটিতে তোলেন ৫৫ রান। পোপকে (৪৬) ফিরিয়ে জুটি ভাঙেন ক্যামেরুন গ্রিন। এরপর আবার বিধ্বংসী হয়ে ওঠেন স্টার্ক। তাঁর শিকার বেন স্টোকস (‌০)‌, জেমি স্মিথ (‌৩৩)‌, গাস অ্যাটকিনসন (‌১)‌ ও মার্ক উড (‌০)‌। অন্যদিকে, ব্রেন্ডন ডগেট তুলে নেন হ্যারি ব্রুক (‌৬১ বলে ৫২)‌ ও ব্রাইডন কার্সকে (‌৬)‌। ৩২.‌৫ ওভারে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত বোলিং করে ৫৮ রানে ৭ উইকেট নেন স্টার্ক। ২৭ রানে ২ উইকেট ডগেটের।

ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়াও। দ্বিতীয় বলেই অভিষেককারী জ্যাক ওয়েদারাল্ডকে (০) তুলে নেন জোফ্রা আর্চার। এরপর ফেরান মার্নাস লাবুশেনকে (৯)। অধিনায়ক স্টিভ স্মিথ (১৭), উসমান খোয়াজাও (২) দলকে নির্ভরতা দিতে পারেননি। ৩১ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড (২১) এবং ক্যামেরন গ্রিন (২৪) সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। তবে তা যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ফেরান হেড, গ্রিন, অ্যালেক্স ক্যারি (২৬ বলে ২৬), মিচেল স্টার্ককে (‌১২)‌। শেষ দিকে তুলে নেন স্কট বোল্যান্ডকেও (‌০)‌। দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ১২৩/‌৯। ক্রিজে রয়েছেন নাথান লায়ন (‌৩)‌ ও ব্রেন্ডন ডগেট (‌০)‌। দুরন্ত বোলিং করে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন স্টোকস। জোফ্রা আর্চার ১১ রানে ২টি এবং ব্রাইডন কার্স ৪৫ রানে ২টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora