ট্রেন্ডিং

Syed Mushtaq Ali Trophy

আবার ব্যাটে ঝড় করণ লালের, বিহারকে ৯ উইকেটে উড়িয়ে নক আউটের লড়াইয়ে রইল বাংলা

সৈয়দ মুস্তাক আটি টি২০ প্রতিযোগিতার শেষ দুটি ম্যাচ বাংলার কাছে ‘‌ডু অর ডাই’‌। শুধু জিতলেই হবে না, নেট রান রেটও বাড়িয়ে রাখতে হবে। তাহলেই মিলবে নক আউটের ছাড়পত্র। শেষ ম্যাচে মাঠে নামতে হবে গ্রুপের অন্যতম শক্তিশালী দল রাজস্থানের বিরুদ্ধে। তার আগে বিহারকে ৯ উইকেটে নক আউটের আশা বাঁচিয়ে রাখল।

আবার ম্যাচের সেরা করণ লাল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৩, ২০২৪
Share on:

সৈয়দ মুস্তাক আটি টি২০ প্রতিযোগিতার শেষ দুটি ম্যাচ বাংলার কাছে ‘‌ডু অর ডাই’‌। শুধু জিতলেই হবে না, নেট রান রেটও বাড়িয়ে রাখতে হবে। তাহলেই মিলবে নক আউটের ছাড়পত্র। শেষ ম্যাচে মাঠে নামতে হবে গ্রুপের অন্যতম শক্তিশালী দল রাজস্থানের বিরুদ্ধে। তার আগে বিহারকে ৯ উইকেটে নক আউটের আশা বাঁচিয়ে রাখল। আবার ব্যাটে ঝড় তুললেন করণ লাল। 

টস জিতে বিহারকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। এদিন পাওয়ার প্লে ও ডেথ ওভারে দুরন্ত বোলিং করেন মহম্মদ সামি। তাঁর বোলিংয়ের জন্যই বড় রান তুলতে পারেনি বিহার। অঙ্কিত সিংকে (‌১৫ বলে ১১)‌ তুলে নিয়ে বিহারকে প্রথম ধাক্কা দেন সায়ন ঘোষ। এরপর সাকিবুল গনি ও কুমার রজনীশ দলকে এগিয়ে নিয়ে যান। কুমার রজনীশকে (‌১৭ বলে ২২)‌ তুলে নেন প্রয়াস রায়বর্মন। বিপিন সৌরভকে ফেরান (‌১১ বলে ১৩)‌ শাহবাজ আমেদ। 


আরও পড়ুনঃ আবার হার মহমেডানের, ‘‌লাস্ট বয়’ হওয়ার জন্য তীব্র লড়াই কলকাতার দুই প্রধানের


একসময় বিহারের রান ছিল ১৩ ওভারে ৮০/‌৩। এরপর রীতিমতো তাণ্ডব চালান সাকিবুল গনি। তাঁর ব্যাটের ঝড়ে  পরের ৪.‌৩ ওভারে ৫৪ রান তোলে বিহার। ১৮তম ওভারের চতুর্থ বলে রান আউট হন সাকিবুল। তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গে বিহারের রান তোলার গতি কমে যায়। শেষ ১২ বলে তোলে ১৩ রান।  ২০ ওভারে ১৪৭/‌৬ রানে থেমে যায় বিহারের ইনিংস। ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান দেন সামি। তুলে নেন ১ উইকেট। ৩২ রানে ২ উইকেট পার সায়ন ঘোষ। 

জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলা। আগের ম্যাচে রান পাওয়া অভিষেক পোড়েল এদিন ১০ বলে ১৯ রান করে আউট হন। এরপর ঝড় তুলে বাংলাকে জয়ে এনে দেন করণ লাল ও সুদীপ ঘরামি। ১৪ ওভারেই ১৫০/‌১ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা। ৪৭ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন করণ লাল। মারেন ৯টি ৪ ও ৬টি ৬। ২৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সুদীপ ঘরামি। গ্রুপ লিগে বাংলা শেষ ম্যাচ খেলবে রাজস্থানের বিরুদ্ধে। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora