ট্রেন্ডিং

Senior Women Cricket

‌মহিলাদের একদিনের ক্রিকেটে রেকর্ড গড়ে সেমিফাইনালে বাংলা

এখনও একসপ্তাহও হয়নি, মেয়েদের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এবার সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটের সেমিফাইনালে। শুধু সেমিফাইনালে ওঠাই নয়, হরিয়ানার বিরুদ্ধে রীতিমতো রেকর্ড গড়ে শেষ চারের ছাড়পত্র পেলেন প্রিয়াঙ্কা–ধারা গুজ্জররা। মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলা।

রেকর্ড গড়ে জয় বাংলা মহিলা দলের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪
Share on:

বাংলার মহিলা ক্রিকেটে ভরা জোয়ার। এখনও একসপ্তাহও হয়নি, মেয়েদের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এবার সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটের সেমিফাইনালে। শুধু সেমিফাইনালে ওঠাই নয়, হরিয়ানার বিরুদ্ধে রীতিমতো রেকর্ড গড়ে শেষ চারের ছাড়পত্র পেলেন প্রিয়াঙ্কা–ধারা গুজ্জররা। মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলা। 

সোমবার কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা। ওপেন করতে নেমে বাংলার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় দল থেকে বাদ পড়া হরিয়ানার শেফালি ভার্মা। তাঁর ১১৫ বলে ১৯৭ রানের অবিশ্বাস্য ইনিংসের ওপর ভর করে ৫০ ওভারে ৩৮৯ রান তোলে হরিয়ানা। শেফালির ইনিংসে রয়েছে ২২টি ৪ ও ১১টি ৬। মিতা পালের বলে আউট হন শেফালি। সোনিয়া ৪১ বলে ৬১ রান করেন, সীমা সিসোদিয়া ৭২ বলে করেন ৫৮। বাংলার হয়ে তনুশ্রী সরকার ৫৬ রানে ৩ উইকেট নেন।


৩৯০ রানের বিশাল লক্ষ্য সামনে থাকলেও চাপে ভেঙে পড়েনি বাংলা। বাংলাকে দারুণ শুরু এনে দেন ধারা গুজ্জর ও ষষ্ঠী মণ্ডল। ধারা গুজ্জর ৪৯ বলে ৬৯ ও ষষ্ঠী মণ্ডল ২৯ বলে ৫২ রান করে আউট হওয়ার পর বাংলাকে এগিয়ে নিয়ে যান প্রতিভা রানা (‌২৬ বলে ২৮)‌, মিতা পাল (‌১২)‌, হৃষিতা বসু (অপরাজিত ১১)। শেষদিকে দুরন্ত ইনিং খেলে বাংলাকে জয় এনে দেন  প্রিয়াঙ্কা বালা (৮১ বলে অপরাজিত ৮৮)‌। ৫ বল বাকি থাকতেই ৩৯০/‌৫ তুলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলা। এই জয়ের ফলে মহিলাদের লিস্ট ‘‌এ’‌ ক্রিকেটে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল বাংলা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora