ট্রেন্ডিং

Syed Mushtaq Ali T20 Tournament

আবার ব্যাটিং ব্যর্থতা, হরিয়ানার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতা থেকে বিদায় বাংলার

সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে নক আউটের ছাড়পত্র পেতে গেলে গ্রুপ লিগের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে জিততেই হত বাংলাকে। মরণবাঁচান ম্যাচে আবার ব্যাটিং ব্যর্থতা। হরিয়ানার কাছে ২৪ রানে হেরে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল বাংলাকে। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল বাংলাকে। বাংলার শেষ ৫ উইকেট পড়ে মাত্র ২২ রানে।

কাজে লাগল না মহম্মদ সামির ৪ উইকেট।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৮, ২০২৫
Share on:

সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে নক আউটের ছাড়পত্র পেতে গেলে গ্রুপ লিগের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে জিততেই হত বাংলাকে। মরণবাঁচান ম্যাচে আবার ব্যাটিং ব্যর্থতা। হরিয়ানার কাছে ২৪ রানে হেরে সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল বাংলাকে। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল বাংলাকে। বাংলার শেষ ৫ উইকেট পড়ে মাত্র ২২ রানে। 

মরণবাঁচন ম্যাচে টস জিতে হরিয়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ভাল শুরু করেছিল হরিয়ানা। ওপেনিং জুটিতে ৪.‌১ ওভারে তুলে ফেলে ৪৬। আর্শ রাঙ্গাকে (‌১২ বলে ২০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন আকাশদীপ। শুরুর দিকে মহম্মদ সামি একেরারেই দাগ কাটতে পারেননি। ফলে হরিয়ানার রানের গতি চড়চড় করে বাড়তে থাকে। দশম ওভারের শেষ বলে দ্বিতীয় সাফল্য পায়্য বাংলা। সায়ন ঘোষ তুলে নেন অঙ্কিত কুমারকে (‌৩০ বলে ৪৬)‌। 

নিশান্ত সিন্ধু ও যশবর্ধন দালাল আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যায়। জুটি ভাঙেন প্রদীপ্ত প্রামানিক। তুলে নেন নিশান্ত সিন্ধুকে (‌৩১ বলে ৪৮)‌। সামন্ত জাখারকেও (‌৯ বলে ১৬)‌ ফেরান প্রদীপ্ত। প্রথম দিকে ব্যর্থ হলেও ডেথ ওভারে জ্বলে ওঠেন মহম্মদ সামি। ১৮ তম ওভারে ফেরান সুমিত কুমার (‌৭ বলে ১৩)‌ ও আশিষ সিবাচকে (‌১)‌। শেষ ওভারে পরপর ২ বলে তুলে নেন যশবর্ধন দালাল (‌২২ বলে ৩১)‌ ও অর্পিত রানাকে (‌০)‌। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৯১ রান তোলে হরিয়ানা। ৩০ রানে ৪ উইকেট নেন মহম্মদ সামি। ২০ রানে ২ উইকেট প্রদীপ্ত প্রামানিকের। 


জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য খুব একটা সহজ ছিল না বাংলার কাছে। তার ওপর ফর্মে থাকা করণ লাল (‌৪ বল ৬)‌ দ্বিতীয় ওভারেই ফিরে যাওয়ায় চাপ আরও বেড়ে যায়। চতুর্থ ওভারের শেষ বলে আউট হন অভিমন্যু ঈশ্বরণ (‌৯ বলে ১১)‌। ৪৪ রানে ২ উইকেট পড়ার পর বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিষেক পোড়েল ও ঋত্বিক চ্যাটার্জি। ২৪ বলে ৪৭ রান কর সুমিত কুমারের বলে আউট হল অভিষেক। যুবরাজ কেশওয়ানি ১৪ বলে ২৫ রান করে ফিরে যান। দলে যোগ দেওয়া শাহবাজ আমেদও (‌২)‌ ব্যর্থ। 

রান তোলার গতি ভাল থাকলেও ১৩১ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলা। ঋত্বিক চ্যাটার্জি আউট হতেই ধস নামে বাংলার ইনিংসে। ১৬৭ রানে গুটিয়ে যায়। হার ২৪ রানে।  ৩৩ বলে ৪৪ রান করেন ঋত্বিক চ্যাটার্জি। পরপর দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাকে। বিদায় নিতে হল গ্রুপ লিগ থেকেই। ৭ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে নক আউটে পৌঁছে গেল হরিয়ানা। বাংলা শেষ করল ১৬ পয়েন্টে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora