ট্রেন্ডিং

Ranji Trophy 2024-25

দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে চাপে কর্ণাটক, ৩ পয়েন্টের স্বপ্ন দেখছে বাংলা

কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই ভাল জায়গায় বাংলা। বাংলার ৩০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে। প্রথম ইনিংসে এগিয়ে যেতে বাংলার প্রয়োজন ৫ উইকেট। অন্যদিকে, কর্ণাটককে আরও তুলতে হবে ১৪৬ রান। যা কর্ণাটকের কাছে যথেষ্ট চাপের।

শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্টের স্বপ্ন দেখছে বাংলা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৭, ২০২৪
Share on:

রনজি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই ভাল জায়গায় বাংলা। বাংলার ৩০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে। প্রথম ইনিংসে এগিয়ে যেতে বাংলার প্রয়োজন ৫ উইকেট। অন্যদিকে, কর্ণাটককে আরও তুলতে হবে ১৪৬ রান। যা কর্ণাটকের কাছে যথেষ্ট চাপের। ৩ পয়েন্টের স্বপ্ন দেখছে বাংলা।

অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম দিন ৫ উইকেটে ২৪৯ রান তুলেছিল বাংলা। দিনের শেষে শাহবাজা আমেদ ৫৪ ও ঋদ্ধিমান সাহা ৬ রানে ক্রিজে ছিলেন। এই জুটির ওপর বাংলার বড় রান নির্ভর করছিল। এদিন শুরুতেই আউট হন শাহবাজ আমেদ (৫৯)। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করেন। আবার চূড়ান্ত ব্যর্থ ঋদ্ধিমান সাহা (৬)। এদিন কোনও রান তিনি যোগ করতে পারেননি। ২৫৪ রানে ৭ উইকেট হারানোর দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান আমির গনি ও সুরজ সিন্ধু জয়সওয়াল। ১৬ রান করে আউট হন সুরজ। ঈশান পোড়েল করেন ৫। ১৮ রান করে আউট হন আমির গনি। ৩০১ রানে গুটিয়ে যায় বাংলা। কর্ণাটকের হয়ে বাসুকি কৌশিক ৩৮ রানে ৫ উইকেট নেন।


আরও পড়ুনঃ পরিকল্পনা কাজে লাগল না, ব্যর্থ অভিমন্যু–লোকেশ জুটি, অস্ট্রেলিয়া ‘‌এ’‌ দলের বিরুদ্ধে আবার ব্যাটিং বিপর্যয়ে ভারত ‘‌এ’


আরও পড়ুনঃ অপ্রতিরোধ্য বার্সিলোনা, রেডস্টারকে ৫–২ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়


ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন কর্ণাটকের দুই ওপেনার অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও কিষাণ বেদারে। ৩৪ রানের মাথায় কিষাণ বেদারেকে (২৩) তুলে নিয়ে বাংলাকে প্রথম সাফল্য এনে দেন ঈশান পোড়েল। এরপর এসএস সাতরিকে (১০) ফেরান বিবেক। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই তাঁর অভিষেক উইকেট। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের স্টাম্প ছিটকে দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ৭৮ বলে ১৭ রান করে আউট হন মায়াঙ্ক। পরের ওভারে মনীশ পাণ্ডেকে (০) তুলে নিয়ে কর্ণাটককে চাপে ফেলে দেন আর বিবেক। 

৬৩ রানে ৪ উইকেট হারানোর পর আর স্মরন ও অভিনব মনোহর বড় জুটি গড়ার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে কর্ণাটককে আবার ধাক্কা দেন সুরজ সিন্ধু জয়সওয়াল। তুলে নেন আর স্মরনকে (২৬)। স্মরন আউট হওয়ার পর কর্ণাটককে এগিয়ে নিয়ে যান অভিনব মনোহর ও শ্রেয়স গোপাল। দিনের শেষে কর্ণাটক ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৫৫। অভিনব মনোহর ৫০ ও শ্রেয়স গোপাল ২৩ রান করে ক্রিজে রয়েছেন। বাংলার হয়ে আর বিবেক ও সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি করে এবং ঈশান পোড়েল ১টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora