রনজির গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী কর্ণাটকের ঘরের মাঠে ৩ পয়েন্ট নিশ্চিত করল বাংলা
নক আউটের লড়াইয়ে টিকে থাকতে গেলে শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল। লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে গেছে বঙ্গ ব্রিগেড। বড় কোনও অঘটন না ঘটলে কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট আসছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলা।
বড় কোনও অঘটন না ঘটলে কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত বাংলার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ০৮, ২০২৪
Share on:
বৃষ্টির জন্য বিহার ও কেরলের বিরুদ্ধে ঘরের মাঠে পুরো পয়েন্ট আসেনি। প্রাপ্তির ভান্ডারে এসেছিল মাত্র ১ পয়েন্ট করে। নক আউটের লড়াইয়ে টিকে থাকতে গেলে শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল। লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে গেছে বঙ্গ ব্রিগেড। বড় কোনও অঘটন না ঘটলে কর্ণাটকের বিরুদ্ধে ৩ পয়েন্ট আসছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলা।
প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৩০১ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে কর্ণাটকের রান ছিল ৫ উইকেটে ১৫৫। এদিন ২২১ রানে গুটিয়ে যায় কর্ণাটকের প্রথম ইনিংস। আগের দিন শ্রেয়স গোপাল ২৩ এবং অভিনব মনোহর ৫০ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই শ্রেয়স গোপালকে (২৮) তুলে নেন ঈশান পোড়েল। হাফ সেঞ্চুরিতে পৌঁছন অভিনব মনোহরকে বড় রান করতে দেননি তিনি। আগের দিনের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে আউট হন অভিনব মনোহর। হার্দিক রাজ (১১) রান আউট হন।
শেষ দিকে বিদ্যাধর পাতিল ৬১ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস খেলেন। তাঁকে তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ভি কৌশিককে (১১) আউট করে কর্ণাটককে গুটিয়ে দেন ঈশান পোড়েল। । ২২১ রানেই সমাপ্ত হল কর্ণাটকের প্রথম ইনিংস। ৫৫ রানে ৪ উইকেট নেন ঈশান পোড়েল। ৬৪ রানে ৩ উইকেট পান সুরজ সিন্ধু পেলেন ৩ উইকেট। বাংলার হয়ে রনজি অভিষেকে ৪৬ রানে ২ উইকেট ঋষভ বিবেকের।
৮০ রানের এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভাল শুরু করেছিল বাংলা। শুভম দে এবং সুদীপ চ্যাটার্জির ওপেনিং জুটিতে ওঠে ৬৯। শুভমকে (৩০) তুলে নিয়ে বাংলাকে প্রথম ধাক্কা দেন অভিলাশ শেঠি। ৪৮ রান করে আউট হন সুদীপ তাঁকে ফেরান বাসুকি কৌশিক। অনুষ্টুপ মজুজদার মাত্র ৫ রান করে আউট হল। দিনের শেষে বাংলার সংগ্রহ ৩ উইকেটে ১২৭। সুদীপ ঘরামি ২৫ এবং শাহবাজ ১২ রানে অপরাজিত রয়েছেন। দুই ইনিংস মিলিয়ে বাংলা ২০৭ রানে এগিয়ে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.