ট্রেন্ডিং

Bradman’s cap

রঙ চটা, জীর্ণ, পোকায় কাটা উলের টুপির দাম উঠল ২.‌১২ কোটি টাকা!‌ টুপির মালিক কে জানেন?‌

রোদ্দুরে পুড়ে রঙ চটে জীর্ণ হয়ে গেছে উলের টুপিটা। কয়েক জায়গায় পোকাতেও কেটেছে। সামনের দিকে সামান্য একটু ছেঁড়া। সেই টুপির দাম কিনা আড়াই লক্ষ ডলার!‌। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২.‌১২ কোটির কাছাকাছি!‌ প্রিমিয়াম ফি নিয়ে ২.‌৬৩ কোটি!‌ হয়তো শুনতে একটু অবাক লাগছে। তাই না?‌ আসলে এই টুপিটা ক্রিকেটের একখণ্ড ইতিহাস।

রঙ চটা, পোকায় কাটা, জীর্ণ ব্র‌্যাডম্যানের টুপি নিলামে দাম উঠল প্রায় ২.‌১২ কোটি টাকা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৩, ২০২৪
Share on:

রোদ্দুরে পুড়ে রঙ চটে জীর্ণ হয়ে গেছে উলের টুপিটা। কয়েক জায়গায় পোকাতেও কেটেছে। সামনের দিকে সামান্য একটু ছেঁড়া। সেই টুপির দাম কিনা আড়াই লক্ষ ডলার!‌। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২.‌১২ কোটির কাছাকাছি!‌ প্রিমিয়াম ফি নিয়ে ২.‌৬৩ কোটি!‌ হয়তো শুনতে একটু অবাক লাগছে। তাই না?‌ আসলে এই টুপিটা ক্রিকেটের একখণ্ড ইতিহাস। ৮০ বছরের পুরনো।

টুপিটার মালিক কে জানেন?‌ শুনলে গা শিউরে উঠবে। ক্রিকেটের কিংবদন্তী স্যার ডন ব্র‌্যাডম্যান। সর্বকালের সেরা এই ব্যাটারের ব্যাগি গ্রিন টেস্ট টুপি নিলামে আড়াই লক্ষ ডলারে বিক্রি হয়েছে। টুপিটি নিলামে তোলে বোনহ্যামস নিলাম সংস্থা। নিলামে ওঠার পর ব্র্যাডম্যানের এই টুপি বিক্রি হতে সময় লেগেছিল মাত্র মাত্র ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার থেকে নিলামের ডাক শুরু হয়েছিল। শেষ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম ৩ লাখ ১০ হাজার ডলার। 


আরও পড়ুনঃ আবার ব্যাটে ঝড় করণ লালের, বিহারকে ৯ উইকেটে উড়িয়ে নক আউটের লড়াইয়ে রইল বাংলা


আরও পড়ুনঃ খেতাব ধরে রাখার স্বপ্ন নিয়ে এবারও টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–তে অংশ নিচ্ছেন এবেনিও ও কেবেদে


টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উলে বোনা গাঢ় সবুজ এই টুপি দেওয়া দেওয়া হয়। টেস্ট টুপির প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অগাধ শ্রদ্ধা। টুপির যত রঙ চটে যাবে, জীর্ণ হবে, ততই সম্মান বাড়ে। ১৯৪৭–৪৮ মরশুমে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, এই টুপি পরে খেলেছিলেন ছিলেন ব্র্যাডম্যান। ঘরের মাঠে সেটাই ছিল ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। ওই সিরিজে ৬ ইনিংসে ৭১৫ রান করেছিলেন ব্র‌্যাডম্যান। গড় ছিল ১৭৮.৭৫। 

এর আগে ২০২০ সালে স্যার ডন ব্র্যাডম্যানের আর একটা ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হয়েছিল। যেটা বিক্রি হয়েছিল ২ লক্ষ ৯০ হাজার ডলারে। সেটা ছিল ১৯২৮ সালে ব্র‌্যাডম্যানের টেস্ট অভিষেকের টুপি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora